RCB Vs PBKS, IPL 2025 Final Live Score: নতুন চ্যাম্পিয়নের খোঁজ, বাংলায় লাইভ আপডেট এই লিঙ্কে – Bengali News | Royal Challengers Bengaluru Vs Punjab Kings IPL 2025 Final Live Cricket Score and Updates in Bengali RCB Vs PBKS IPL Today Match at Narendra Modi Stadium, Ahmedabad
দেখতে দেখতে কয়েকটা সপ্তাহ পার। এ বার চ্যাম্পিয়ন পাওয়ার পালা। আইপিএলের ফাইনাল আজ। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস। লিগ পর্ব, প্লে-অফের বাধা পেরিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে এমন দুই দল, যাঁরা আগে ফাইনাল অবধি পৌঁছলেও ট্রফির স্বাদ পায়নি। আরসিবি এই নিয়ে চতুর্থ ফাইনাল খেলতে নামছে। অন্য দিকে, পঞ্জাব কিংস তাদের দ্বিতীয় ফাইনালে খেলবে। মঙ্গলে কার মঙ্গল হবে, সে দিকেই নজর। ফাইনালে যেই জিতুক, আইপিএলে পাওয়া যাবে নতুন চ্যাম্পিয়ন। তৈরি হবে ইতিহাস। আইপিএলের (IPL) ১৮ তম সংস্করণের মেগা ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) বনাম পঞ্জাব কিংস (Punjab Kings) ম্যাচ এবং সেনাকে সম্মান জানিয়ে ক্লোজিং সেরিমনির যাবতীয় তথ্যের জন্য নজর রাখুন TV9 Bangla-র এই লাইভব্লগে।