আইসিকে কুকথা, বহিষ্কৃত TMCP নেতাকে থানায় তলব করল পুলিশ - 24 Ghanta Bangla News
Home

আইসিকে কুকথা, বহিষ্কৃত TMCP নেতাকে থানায় তলব করল পুলিশ

Spread the love

বোলপুর থানার ওসিকে সোশ্যাল মিডিয়ায় লাইভে হুমকি দেওয়ার অভিযোগে সাসপেন্ড হয়েছেন বোলপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউ। এবার তাঁকে তলব করল থানার পুলিশ। নোটিশ পাঠিয়ে বুধবার তাঁকে সিউড়ি থানায় হাজিরা দিতে বলা হয়েছে।

অনুব্রত মণ্ডলের অডিয়ো ক্লিপ ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় লাইভ করে বোলপুর থানার ওসি লিটন হালদারকে হুমকি দেন TMCP নেতা বিক্রমজিৎ। লিটন হালদার কয়লা ও বালি পাচারকারীদের সঙ্গে যুক্ত বলেও অভিযোগ করেন তিনি। এমনকী তাঁর সঙ্গে অনুব্রত মণ্ডলের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও কুকথা বলেন। সেই ভিডিয়ো ভাইরাল হতে নিজের প্রোফাইল থেকে ভিডিয়োটি মুছে দেন তিনি। কিন্তু তাতেও বিপদ রোখা যায়নি। ওই ভিডিয়োর জন্য বিক্রমজিৎকে ৬ বছরের জন্য সাসপেন্ড করে তৃণমূল। এবার তাঁর কাছে পৌঁছেছে পুলিশি তলবের চিঠি। এবার দেখার তিনি আগে থানায় যান না আদালতে।

ছেলের কাণ্ডে বারবার জিভ কাটছেন বিক্রমজিতের তৃণমূল নেতা বাবা বিদ্যাসাগর সাউ। তিনি বলেন, ‘এই ধরণের ভাষার চর্চা আমরা জীবনে কোনও দিন করি না। ওকে আমি সহবৎ শেখাতে পারিনি। সেজন্য আমি ক্ষমাপ্রার্থী। এই ধরণের ভাষা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না।’

ওদিকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমজার বলেন, ‘পুলিশের তো অনুব্রত মণ্ডলের গায়ে হাত দেওয়ার সাহস নেই। তাই প্রত্যাঘাত আসবে না এমন একজনকে টার্গেট করেছে তারা। ক্ষমতা থাকলে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে দেখাক পুলিশ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *