কম বাজেটে গাড়ি কিনতে চাইছেন? ৯০ হাজারের বেশি ডিসকাউন্টে মারুতি নিয়ে এসেছে সুপার অফার - 24 Ghanta Bangla News
Home

কম বাজেটে গাড়ি কিনতে চাইছেন? ৯০ হাজারের বেশি ডিসকাউন্টে মারুতি নিয়ে এসেছে সুপার অফার

Spread the love

SUVতে রয়েছে অফার

অনেকই হয়তো ভাবছেন SUV কিনবেন, তাঁদের জন্যও রয়েছে ভালো অফার। SUV-এর রেঞ্জে আপনি মারুতি সুজ়ুকি ব্রেজা কিনে নিতে পারেন। এর পেট্রল ও ডিজ়েল ভেরিয়েন্টে সর্বোচ্চ ৫৫ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এ ছাড়াও এর সঙ্গে রয়েছে অতিরিক্ত ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাসও।

মারুতির সবচেয়ে জনপ্রিয় মডেল Wagon R-এর উপর সর্বোচ্চ ৫২,৫০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। প্রচুর স্পেস, ভালো মাইলেজ এবং সাশ্রয়ী মূল্যের কারণে ওয়াগন অন্যতম জনপ্রিয় গাড়ি। যাঁরা দৈনন্দিন যাতায়াতের জন্য গাড়ি কিনতে চাইছেন তাঁদের জন্য এটি ভালো অপশন।

এ ছাড়া মারুতি সুজ়ুকি সেলিরিও (Maruti Suzuki Celerio), সুজ়ুকি এস-প্রসো (Maruti Suzuki S-Presso) এবং মারুতি সুজ়ুকি ইকো (Maruti Suzuki Eeco)-র উপর সর্বোচ্চ ৩৭,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *