Sikkim Flood: তাসের ঘরের মতো ভাঙল সেনাঘাঁটি! জলের তোড়ে ভেসে গেল তিন জওয়ান - Bengali News | Landslide at Chaten, Three Army Jawan Died During Ongoing Rescue Operation - 24 Ghanta Bangla News
Home

Sikkim Flood: তাসের ঘরের মতো ভাঙল সেনাঘাঁটি! জলের তোড়ে ভেসে গেল তিন জওয়ান – Bengali News | Landslide at Chaten, Three Army Jawan Died During Ongoing Rescue Operation

বিপর্যস্ত সেনাঘাঁটিImage Credit source: নিজস্ব চিত্র

গ্যাংটক: বন্যা বিপর্যস্ত উত্তর সিকিম। বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ। আটকে শতাধিক পর্যটক। প্রতিবারের মতো এই বারও মরসুমের প্রথম ধাপেই ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী সিকিম। গত দিন তিনেক ধরে মেঘভাঙা বৃষ্টি চলছে উত্তর সিকিম-সহ সে রাজ্যের বিস্তীর্ণ এলাকায়। বাড়ছে তিস্তার জলস্তর। ভয়ের আকাশ উত্তরবঙ্গ ও বাংলাদেশের সীমান্ত লাগোয়া অঞ্চলেও।

এই বিপর্যয় পরিস্থিতিতে সামাল দেওয়ার দায়িত্ব প্রতিবারের ন্যয় গিয়েছে সেনার কাঁধেই। কিন্তু প্রকৃতির রোষে যদি তাদেরও পড়তে হয়, তখন তা যেন গোটা পরিস্থিতিকেই আরও বেশি ভয়াবহ করে তোলে। রবিবার সন্ধেয় ঠিক তেমনটাই ঘটল।

গতকাল সন্ধে সাতটা নাগাদ উত্তর সিকিমের লাচেন জেলার অন্তর্গত চেতানে ঘটল ভয়াবহ ভূমিধস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অতিবৃষ্টির কারণে হঠাৎ তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে পাহাড়ের একটা অংশ। সেই বিপর্যয়স্থলেই ছিল ভারতীয় সেনার একটি ঘাঁটি।

সেনা সূত্রে জানা গিয়েছে রবির সন্ধেয় হওয়া ভূমিধসে এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে তিন জনের। জলের তোড়েই ভেসে যায় তারা। পরবর্তীতে তাদের দেহ উদ্ধারে সক্ষম হয়েছে জওয়ানরা। মৃতদের নাম, হাবিলদার লখিন্দর সিং, ল্যান্সনায়েক মনীশ ঠাকুর, পোর্টার অভিষেক লাখাদার। এছাড়াও আহত হয়েছেন আরও চার জওয়ান। উদ্ধারকাজ চলছে। এখনও হদিশ মেলেনি ছয় জওয়ানের।

প্রসঙ্গত, আবহাওয়া দফতর জানাচ্ছে, শুধুই সিকিম নয়। শঙ্কা মেঘ জড়ো হয়েছে গোটা উত্তর-পূর্বের আকাশেই। অসম, অরুণাচলপ্রদেশ-সহ অন্য়ান্য রাজ্যগুলিতেও রয়েছে ভারী বৃষ্টিপাতে সম্ভবনা। হড়পা বানে বিপর্যস্ত ত্রিপুরাও। ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, সেখানে পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্য়েই পাঠানো হয়েছে অসম রাইফেলসকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *