Road Accident: কলকাতা থেকে বর্ধমান জয়রাইড, বাইকের টেস্টরাইড করতে গিয়ে মর্মান্তিক পরিণতি যুবকের - Bengali News | One person died in road accident gurap - 24 Ghanta Bangla News
Home

Road Accident: কলকাতা থেকে বর্ধমান জয়রাইড, বাইকের টেস্টরাইড করতে গিয়ে মর্মান্তিক পরিণতি যুবকের – Bengali News | One person died in road accident gurap

Spread the love

গুড়াপ: ডাম্পারের সঙ্গে সজোরে ধাক্কা বাইকের। মৃত্যু হল কলকাতার এক বাইক রেসারের। রবিবার সকালে ঘটনাটি ঘটে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের গুড়াপ থানার কংসারি পুর মোড় এলাকায়। মৃতের নাম শেখ মহম্মদ আজিম (২৫) বাড়ি কলকাতার পশ্চিম পুটিয়ারি এলাকায়।

জানা গিয়েছে, প্রতি রবিবারের মত আজও একদল যুবক রেসিং স্যুট পরে কলকাতা থেকে প্রায় ১০টি দামী বাইক নিয়ে বর্ধমানের দিকে যাচ্ছিলেন। সেই সময় দুর্গাপুর এক্সপ্রেসওয়ের গুড়াপ থানার কংসারিপুর মোড় এলাকায় একটি রেস্তোরাঁয় দাঁড়িয়ে তাঁরা খাওয়া -দাওয়া করেন।

সেই সময় আজিম কাওয়াসাকি বাইকের টেস্ট ড্রাইভ করছিল। সামনেই ছিল ডাম্পার। ডাম্পারটি হঠাৎ ব্রেক মারায় আজিম নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারেন। গুরতর আহত হন শেখ মহম্মদ আজিম। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার কোরে ধনিয়াখালি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় গুড়াপ থানার পুলিশ।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপরই যুবকের পরিচয় জেনে পরিবারকে খবর দেওয়া হয়। দেহ চুঁচড়া সদর হাসপাতালে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। পুলিশ জানিয়েছে ১০টি বাইক নিয়ে কলকাতা থেকে জয় রাইড করার জন্য বর্ধমান যাচ্ছিল একদল যুবক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *