'স্বামীজির দেখানো পথে…' পাশে কার্তিক মহারাজ, বাংলা থেকে ফিরেই ভিডিয়ো পোস্ট শাহের - 24 Ghanta Bangla News
Home

‘স্বামীজির দেখানো পথে…’ পাশে কার্তিক মহারাজ, বাংলা থেকে ফিরেই ভিডিয়ো পোস্ট শাহের

Spread the love

বঙ্গ সফরে এসে কলকাতায় স্বামী বিবেকানন্দর জন্মভিটেতে গিয়েছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার ১ জুন তিনি স্বামীজির জন্মভিটেতে গিয়েছিলেন। বাংলা থেকে ফিরেই সেই ভিডিয়ো তিনি পোস্ট করেছেন এক্স হ্যান্ডলে।

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে বিবেকানন্দর মূর্তির সামনে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন অমিত শাহ। ফুল নিবেদন করছেন। রামকৃষ্ণের প্রতিকৃতির সামনেও তিনি ফুল নিবেদন করেন। সারদা মায়ের প্রতিকৃতির সামনেও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। প্রণাম করেন।

সন্ন্যাসীদের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে কার্তিক মহারাজও ছিলেন। তিনি অমিত শাহকে উত্তরীয় পরিয়ে দেন।

ওই ভিডিয়োতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ‘আমার জন্য় আজ সৌভাগ্য আর আনন্দের দিন। আমি সেই জায়গায় এসেছি যে জায়গা কেবলমাত্র ভারতের জন্য নয়, গোটা বিশ্বের কাছে চেতনার জাগরণের জায়গা। এখানে স্বামীজি জন্ম নিয়েছিলেন। স্বামীজি ভারতের জ্ঞান, সংস্কৃতিকে গোটা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন। আমেরিকায় যখন সর্বধর্ম সম্মেলন হয়েছিল স্বামীজি তখন একটা বাক্যেই সনাতন ধর্মকে গোটা বিশ্বের সঙ্গে পরিচয় করিয়েছিলেন। স্বামীজি আধুনিকতা ও আধ্য়াত্মিকতাকে এক জায়গায় নিয়ে এসেছিলেন। দেশকে তিনি আহ্বান করেছিলেন ৫০ বছর ধরে সমস্ত দেবদেবীকে ভুলে মানুষ যদি ভারত মাতার আরাধনা করেন তবে এই দেশ আবার জেগে উঠবে। ঠিক তার ৫০ বছর পরে ভারতের স্বাধীনতা। আমি বিশ্বাস করি স্বামীজির কথা আজও প্রাসঙ্গিক। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আমাদের সবাইকে স্বামীজির দেখানো পথে চলার প্রেরণা দিন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *