‘ভাবছি কালই কোভিড টেস্ট…’, হুমকি কাণ্ড থেকে সার্টিফিকেট বিতর্কের মাঝে অনুব্রত উবাচ - 24 Ghanta Bangla News
Home

‘ভাবছি কালই কোভিড টেস্ট…’, হুমকি কাণ্ড থেকে সার্টিফিকেট বিতর্কের মাঝে অনুব্রত উবাচ

Spread the love

আইসিকে কদর্য ভাষায় হুমকি কাণ্ডে পুলিশ তলব করেছিল অনুব্রত মণ্ডলকে। সেই পুলিশি তলব এড়াতে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা পেশ করেন এক মেডিক্যাল সার্টিফিকেট। সেই মেডিক্যাল সার্টিফিকেট ঘিরে ঘোরতর বিতর্ক দানা বেঁধেছে। বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে সার্টিফিকেটে সই থাকা হিটলার চৌধুরীর নাম। এই পর পর বিতর্ক, চাঞ্চল্যের মধ্যে এবার অনুব্রত বলছেন,’ভাবছি কালই কোভিড টেস্ট করিয়ে নেব।’

পর পর ২ দিন পুলিশি তলব এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর আইনজীবী পুলিশকে জানিয়েছেন, অসুস্থ রয়েছেন অনুব্রত মণ্ডল। সদ্য ‘আনন্দ বাজার ডট কম’র এক রিপোর্টে বলা হয়, সংবাদমাধ্যমটির তরফে অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হয়, তাঁর কী ধরণের অসুস্থতা রয়েছে। তার উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, তাঁর ‘গলায় খুব ব্যথা।’ সঙ্গে তিনি বলেন,’ জ্বরও হয়েছে, খুব কাশছি, নাক দিয়ে জল গড়াচ্ছে।’ এরপর কথা বেশি বলতে চাননি অনুব্রত বলে রিপোর্টে দাবি করা হয়। অনুব্রত বলেন,’কথা বেশি বললে গলায় লাগছে।’ তিনি জানান, ‘ভাবছি কালই কোভিড টেস্ট করিয়ে নেব’।

( মঙ্গলের সঙ্গে শুক্রও বর্ষণ করবেন কৃপা! ধনশক্তি যোগে লাভ মেষ সহ বহু রাশির)

এদিকে, অনুব্রত মণ্ডল, তাঁর অসুস্থতার সাপেক্ষে প্রামাণ্য হিসাবে যে সার্টিফিকেট পেশ করেছেন, সেই সার্টিফিকেট নিয়ে বিতর্ক তুঙ্গে। জানা যাচ্ছে, ওই সার্টিফিকেটটি শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের। সেই সার্টিফিকেটে সই রয়েছে হিটলার চৌধুরীর। এই হিটলার চৌধুরী কে? বেশ কিছু মিডিয়া রিপোর্ট বলছে, রামপুরহাট ১ নম্বর ব্লকের এক মেডিক্যাল অফিসারের নাম হিটলার চৌধুরী। বহু মিডিয়া রিপোর্ট এও দাবি করছে, শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের এক ভিজিটিং প্রফেসরেরও নাম হিটলার চৌধুরী। দুই ব্যক্তিত্বই কি একজন? সেক্ষেত্রে ঘোরতর বিতর্ক দানা বাঁধছে। যদিও মিডিয়া রিপোর্টটির দাবি, এই সমস্ত বিতর্কের উত্তরে যেতেই চাননি অনুব্রত। তাঁর গলায় ব্যথা বলে তিনি ফোন রেখে দেন।

রিপোর্ট বলছে, গোটা সার্টিফিকেট বিতর্ককে কেন্দ্র করে যে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের নাম উঠছে, সেখানের কর্ণধার মলয় পিটকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘বাইরে আছি। কী হয়েছে খোঁজ নিয়ে দেখব।’ বীরভূমের মুখ্য জেলা স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ) শোভন দে বলছেন,’ কে কোথায় সই করেছে, আমি জানি না। আমার কাছে রিপোর্টও নেই।’ একইসঙ্গে তিনি বলেন,’ তবে সরকারি পদে থাকা কোনও ডাক্তারই এ ভাবে বেসরকারি হাসপাতালে রোগী দেখতে পারেন না।’

এর আগে, গত সপ্তাহেই পুলিশের পদস্থ কর্তাকে হুমকি ঘিরে এক অডিয়ো ক্লিপ ভাইরাল হতেই অভিযোগ ওঠে অনুব্রতর বিরুদ্ধে। অডিয়ো ক্লিপ ভাইরাল কাণ্ডে তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে নির্দেশ দেয় দল। ক্ষমা চান অনুব্রত। এরপর শনিবার এ রবিবার পুলিশ নোটিস পাঠিয়ে হাজিরা দিতে বলে অনুব্রতকে। তারপর থেকে একের পর এক ঘটনাপ্রবাহে ফের একবার বঙ্গ রাজনীতিতে খবরের শিরোনামে অনুব্রত মণ্ডল!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *