Shreyas Iyer: ভিডিয়ো: বৃষ্টি উপেক্ষা করেই কড়া অনুশীলন, কোচ গম্ভীরের জমানায় ভাগ্য ফিরবে শ্রেয়স আইয়ারের? - Bengali News | Shreyas Iyer Spotted Training as India Batter Eyes spot for Sri Lanka tour and reunite with Gautam Gambhir, watch video - 24 Ghanta Bangla News
Home

Shreyas Iyer: ভিডিয়ো: বৃষ্টি উপেক্ষা করেই কড়া অনুশীলন, কোচ গম্ভীরের জমানায় ভাগ্য ফিরবে শ্রেয়স আইয়ারের? – Bengali News | Shreyas Iyer Spotted Training as India Batter Eyes spot for Sri Lanka tour and reunite with Gautam Gambhir, watch video

Shreyas Iyer: ভিডিয়ো: বৃষ্টি উপেক্ষা করেই কড়া অনুশীলন, কোচ গম্ভীরের জমানায় ভাগ্য ফিরবে শ্রেয়স আইয়ারের?Image Credit source: X

কলকাতা: গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতের হেড কোচ হওয়ার পর থেকে অনেকেই খোঁজ করছেন শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)। ভারতের মিডল অর্ডারের তারকা ব্যাটার দীর্ঘদিন জাতীয় দল থেকে দূরে। শুধু তাই নয়। কেকেআর ক্যাপ্টেন বোর্ডের বার্ষিক চুক্তিতেও জায়গা পাননি। ২৯ বছর বয়সী ব্যাটার জাতীয় দলে ফেরার লক্ষ্যে অবিচল। কঠোর পরিশ্রম করছেন। এ মাসেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। এই সফরের জন্য এখনও ভারতীয় স্কোয়াড ঘোষণা হয়নি। কে বলতে পারে, গৌতম গম্ভীর কোচ হয়ে ফিরতেই ভাগ্য ঘুরতে পারে শ্রেয়স আইয়ারের।

কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার এখন কড়া অনুশীলন করছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুশীলনের ছবি-ভিডিয়ো ভাইরাল। তারই এক ভিডিয়োতে দেখা গিয়েছে, বৃষ্টি উপেক্ষা করেই প্র্যাক্টিস করছেন শ্রেয়স। একটি রানিং ট্র্যাকে তিনি দৌড়চ্ছেন। শুধু তাই নয়, শ্রেয়সের ইন্সটাগ্রামে ঢুঁ মারলেও তাঁর অনুশীলনের ছবি-ভিডিয়ো দেখা যাচ্ছে।

সেই ভিডিয়োর কমেন্টে এক X ব্যবহারকারী লিখেছেন, ‘আশা করছি ও শক্তিশালী হয়ে ফিরবে।’ অপর একজন লেখেন, ‘গৌতম গম্ভীর কোচ হয়েছেন, এ বার শ্রেয়স আইয়ারের টিমে কামব্যাক হবে।’ আর একজনের কমেন্ট, ‘শ্রেয়স আইয়ারকে ফের টিমে দেখার অপেক্ষায় রয়েছি।’

গৌতম গম্ভীর ও শ্রেয়স আইয়ারের সমীকরণ কারও অজানা নয়। এই জুটির মস্তিস্ক কেকেআরকে তৃতীয় আইপিএল খেতাব এনে দিয়েছে। ফলে ক্রিকেট মহল মনে করছে, ভারতীয় টিমে গৌতম গম্ভীর কোচ হওয়ায় এ বার শ্রেয়স আইয়ারের কামব্যাক হবে। সে কথা ভেবেই হয়তো অনুশীলনে কোনও ফাঁকি রাখছেন না শ্রেয়স।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *