সৎ বোনকে দেখতে গিয়েই বিপত্তি, চরম কটাক্ষে মালাইকা পুত্র আরহান - Bengali News | Arhaan khan get badly trolled after visited hospital to meet arbaaz khan son - 24 Ghanta Bangla News
Home

সৎ বোনকে দেখতে গিয়েই বিপত্তি, চরম কটাক্ষে মালাইকা পুত্র আরহান – Bengali News | Arhaan khan get badly trolled after visited hospital to meet arbaaz khan son

Spread the love

বলিউড অভিনেতা আরবাজ খান ও সুরা খানের ঘরে কন্যাসন্তান আসার খবরে যখন খান পরিবারে আনন্দের বন্যা, তখনই নেটপাড়ায় এক অপ্রত্যাশিত বিতর্ক তৈরি হল আরবাজ ও মালাইকা অরোরার ছেলে, আরহান খানকে ঘিরে। সদ্যোজাত সৎ বোনকে হাসপাতালে দেখতে যাওয়ার একটি ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ শুরু করলেন তাঁকে ঘিরে সমালোচনা।

২২ বছর বয়সী আরহানকে কালো টি-শার্ট ও ক্যাজুয়াল প্যান্টে হিন্দুজা হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়। ভিডিয়োটি ভাইরাল হতেই একশ্রেণি যেমন তাঁর প্রশংসা করল, তেমনই অনেকে কটাক্ষ করতে ছাড়েননি। কেউ লিখেছেন, “সৎ বোনের জন্মে এত উৎসাহী কেন?” আবার কেউ ব্যঙ্গ করে বলেছেন, “বাবা নতুন জীবন শুরু করেছে, তুমি কী করছো?”

তবে, সমালোচনার মাঝেও অনেকেই আরহানের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তাঁদের মতে, সম্পর্কের বদল মানেই বন্ধন শেষ নয়। আরহান যেভাবে তাঁর সৎ মায়ের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন এবং সৎ বোনকে দেখতে ছুটে গিয়েছেন, তা আধুনিক পরিবারের ক্ষেত্রে প্রশংসার দাবি রাখে। খান পরিবারের সঙ্গে আরহানের সম্পর্ক অস্বীকার করার নয়। সলমনের বড়ই আদরের সে। ফলে সেই বাড়ির আনন্দ উৎসবে সামিল হলেন তিনি।

প্রসঙ্গত, আরবাজ খান ও মালাইকা অরোরা ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ পথে হাঁটেন। এরপর ২০২৩ সালে আরবাজ বিয়ে করেন মেকআপ আর্টিস্ট সুরা খানকে। বিয়ের ঠিক দুই বছরের মাথায় ৫ অক্টোবর জন্ম হয় তাঁদের প্রথম সন্তানের। শুভেচ্ছাবার্তায় ভরছে এখন খান পরিবার। তবে একদিকে যখন আরবাজের কন্যা সন্তানকে নিয়ে শোরগোল নেটপাড়ায়, ঠিক তখনই মালাইকা আরবাজের সন্তানকে ঘিরে প্রবল সমালোচনা। যদিও ট্রোলকে খুব একটা নজর দিতে রাজি নন খান পরিবার। তাই বিষয়টা একপ্রকার এড়িয়ে গেলেন আরহান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *