Physically Assault: গণধর্ষণের ভিডিয়ো করে ফের যৌন নির্যাতনের অভিযোগ, কিশোরীর বয়ানে শিউরে উঠছে পুলিশও – Bengali News | 15 year old girl allegedly physically assaulted by 6, blackmailed using video in Karnataka
বেঙ্গালুরু: নৃশংস। ১৫ বছরের কিশোরীকে গণধর্ষণের অভিযোগ। শুধু তাই নয়। যৌন নির্যাতনের ভিডিয়ো তুলে রেখে নির্যাতিতাকে ফের গণধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি কর্নাটকের বেলাগাভির। অভিযুক্ত ৬ জনের মধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। চার অভিযুক্ত পলাতক।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজন কিশোরীর বন্ধু। প্রথম ঘটনাটি ঘটে মাস ছয়েক আগে। কিশোরীকে ভুলিয়ে বেলাগাভির অদূরে পাহাড়ি এলাকায় নিয়ে যায় সে। সেখানে ওই কিশোরীকে ৬ জন মিলে গণধর্ষণ করে। আর যৌন নির্যাতনের ভিডিয়ো তোলে তারা। ঘটনাটি কাউকে বললে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়।
এরপর ওই ভিডিয়ো দেখিয়ে কিশোরীকে ব্ল্য়াকমেল করে অভিযুক্তরা। দ্বিতীয়বার তাকে গণধর্ষণ করে। এবারও ভিডিয়ো করা হয়। দ্বিতীয় গণধর্ষণের পর ফের কিশোরীকে অভিযুক্তরা হুঁশিয়ারি দেয় যে তাদের কথা না শুনলে ভিডিয়ো ভাইরাল করে দেওয়া হবে। এবার ওই কিশোরীকে তার পরিবারকে সব কথা জানায়। তারপরই পুলিশে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেয় তারা।
এই খবরটিও পড়ুন
শনিবার (৩১ মে) কিশোরী থানায় অভিযোগ দায়ের করে। পকসো আইন ও ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে FIR দায়ের করে পুলিশ। অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করে। দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। চারজন পলাতক বলে পুলিশ জানিয়েছে।
