Bank News: সাবধান! এবার অ্যাকাউন্ট ব্যালেন্স কমে গেলেই… ১ জুন থেকেই চালু হল এই নিয়ম – Bengali News | Indian Public Sector Bank Canara Bank Has Take A Decision To Abolish Average Monthly Balance or AMB
Image Credit source: Mayur Kakade/E+/Getty Images and Craig Hastings/Moment/Getty Images
ভারতীয় ব্যাঙ্কিং ব্যবস্থায় এবার এক নতুন ছবি। দেশের বড় ব্যাঙ্কগুলোর মধ্য প্রথম হিসাবে একটা বিরাট পদক্ষেপ করল কানাড়া ব্যাঙ্ক। সেভিংস অ্যাকাউন্টে অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স রাখার যে নিয়ম ছিল তা তুলে দিয়ে এক নতুন ভোরের সূচনা করল এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।
অ্যাভারেজ মান্থলি ব্যালেন্সের নিয়ম তুলে দেওয়ার ফলে কানাড়া ব্যাঙ্কে যে সব সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, সেই সব গ্রাহকরা জুন মাসের ১ তারিখ থেকে কোনও ব্যালেন্স না রাখলেও কোনও জরিমানা দিতে হবে না। অর্থাৎ, এক কথায় কানাড়া ব্যাঙ্কের সমস্ত সেভিংস অ্যাকাউন্ট জুন মাসের ১ তারিখের পর থেকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে পরিণত হয়েছে। আর ব্যাঙ্কের এই পদক্ষেপ গ্রাহকদের জন্য যথেষ্ট সুবিধাজনক হবে। এ ছাড়াও এর ফলে অনেক বেশি সংখ্যক গ্রাহক ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারবেন।
কানাড়া ব্যাঙ্কের এমন পদক্ষেপের ফলে উপকৃত হবে এই ব্যাঙ্কের লক্ষ লক্ষ গ্রাহক। যার মধ্যে রয়েছে চাকুরিজীবী, প্রবীণ নাগরিক, ছাত্র, অনাবাসী ভারতীয় ও প্রথমবার ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছে, এমন মানুষ।
৩১ মে পর্যন্ত কানাড়া ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে তাতে ক্ষেত্র বিশেষে বিভিন্ন পরিমাণ অর্থ রাখতে হত। মহানগর ও শহরের মানুষদের অ্যাকাউন্টে নূন্যতম ২০০০ টাকা ব্যালেন্স রাখতে হত। আধা শহর বা শহরতলির মানুষের জন্য এই টাকার অঙ্কটা ছিল ১০০০ টাকা। আর গ্রামের মানুষের জন্য অ্যাকাউন্টে অন্তত ৫০০ টাকা ব্যালেন্স রাখতে হত।