তৃণমূলি মহিলা পঞ্চায়েত প্রধানকে গণধর্ষণ ও অ্যাসিড হামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠল ঠিকাদারদের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে বীরভূমের মুরারই ২ নম্বর ব্লকের এক পঞ্চায়েত প্রধানকে গণধর্ষণের হুমকি দিয়েছেন ঠিকাদাররা। এই মর্মে ৫ ঠিকাদারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা পঞ্চায়েত প্রধান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূলের তরফে জানানো হয়েছে, অভিযোগ সত্যি প্রমাণিত হলে কড়া […]