কলকাতা: একদিকে বর্ষা ঢুকে পড়েছে দেশের অন্য প্রান্তে, অন্যদিকে দানা বেঁধেছে নিম্নচাপ। সোমবার থেকেই পাল্টে গিয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের পরিস্থিতি। কয়েকদিন আগেও গলদঘর্ম অবস্থা হচ্ছিল সাধারণ মানুষের, আর এখন বৃষ্টি সামলাতেই হিমশিম খেতে হচ্ছে। জমা জলে বিপদের সম্ভাবনাও বাড়ছে। বাংলার দুয়ারে যে দুর্যোগ কড়া নাড়ছে, সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। আর এবার নিম্নচাপের […]