May 2025 - Page 272 of 334 - 24 Ghanta Bangla News
Home

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, মেডিক্যাল কলেজের হস্টেল থেকে ৯ পড়ুয়াকে বহিষ্কার

মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তি এবং কাশ্মীরে পহেলগাঁও হামলার আবহে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে একটি মেডিক্যাল কলেজের কয়েকজন ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে। এই অভিযোগে মেডিক্যালের ৯ পড়ুয়াকে হস্টেল থেকে বহিষ্কার করল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। ঘটনাটি বারাসত সরকারি মেডিক্যাল কলেজের। এর পাশাপাশি ঘটনার তদন্তের জন্য একটি আলাদা কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। আরও […]

Home

‘আসল হিন্দুরা কেউ যাননি, মুর্শিদাবাদে নকল ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিয়েছেন মমতা’

আসল ক্ষতিগ্রস্তরা কেউ মুখ্যমন্ত্রীর সভায় যাননি, মুর্শিদাবাদের সরকারি সভা থেকে নকল ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বিলি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে মানবাধিকার কমিশনের সামনে ধরনা মঞ্চ থেকে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় মুর্শিদাবাদে বাহিনীর গুলিতে নিহত যুবকের পরিবারের সদস্যদের উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শুভেন্দুবাবু এদিন বলেন, […]

Home

বাংলাদেশ সীমান্তের এলাকা থেকে কলকাতা- বুধবার রাজ্যের কোন ৩১ জায়গায় মক ড্রিল হবে?

বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে বৃহত্তর কলকাতা- বুধবার রাজ্যের ৩১টি জায়গায় মক ড্রিল হতে চলেছে। পহেলগাঁও জঙ্গি হামলার পরে পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাত যখন চরমে উঠেছে, সেই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বুধবার ভারতের ২৭টি রাজ্যের পাশাপাশি আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ২৫৯টি জায়গায় মক ড্রিল হবে। যে তালিকায় পশ্চিমবঙ্গের ৩১টি জায়গাও আছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে […]

Home

Hardik Pandya-Pat Cummins: প্লে-অফের দৌড়ে ছিটকে গিয়েছে দল, হার্দিক পান্ডিয়ার সঙ্গে টপ ফোরে কামিন্স! – Bengali News | Top Fast Bowling Captains’ Performances That Rules The IPL Record Books ft Hardik Pandya

কলকাতা: বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট লিগ এখন রুদ্ধশ্বাস পর্যায়ে। দুটি দল প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল। সোমবার সেই তালিকায় যোগ হয়েছে সানরাইজার্স হায়দরাবাদও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ প্লে-অফে যাওয়ার জন্য তুমুল লড়াই চলছে সাত দলের। এরই মধ্যে চলছে রেকর্ড গড়া ভাঙার খেলা। প্রতি ম্যাচেই হচ্ছে একের পর এক কারনামা। বোলার থেকে ব্যাটার আবার ফিল্ডাররাও গড়ছে […]

Home

মেডিক্যাল ও ডেন্টালে NRI কোটায় ‘অযোগ্য’দের ভর্তি! দুর্নীতির শিকড় খুঁজতে শহরে ED অভিযান

যোগ্য ছাত্রছাত্রীদের বঞ্চিত করে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে, ভুয়ো শংসাপত্র পেশ করে, এনআরআই বা অনাবাসী ভারতীয় কোটায় ভর্তি করা হয়েছে অযোগ্যদের! পশ্চিমবঙ্গ-সহ সারাদেশে এমন বহু বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের হদিশ পাওয়া গিয়েছে, যেসমস্ত জায়গায় এই অনিয়ম ঘটেছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে স্বয়ং শীর্ষ আদালত। এবার সেই ঘটনাতেই কলকাতায় তল্লাশি অভিযানে নামল […]

Home

Reciprocal Tariffs: শূন্য ট্যারিফ! আমেরিকাকে বড় প্রস্তাব মোদী সরকারের – Bengali News | India offers zero tariffs on steel, auto components on a reciprocal basis from America: Report

নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প (ফাইল চিত্র)Image Credit source: PTI নয়াদিল্লি: আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই নতুন প্রস্তাব ভারতের। পারস্পরিক শুল্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া অবস্থানের মধ্যে কয়েকটি ক্ষেত্রে পারস্পরিক শুল্ক শূন্য করার প্রস্তাব নয়াদিল্লির। জানা গিয়েছে, স্টিল, গাড়ির যন্ত্রাংশ এবং ফার্মাসিউটিক্যালের ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত আমদানির ক্ষেত্রে পারস্পরিক ট্যারিফ […]

Home

Suvendu Adhikari: ‘বিএসএফ না থাকলে অশান্তিকারীরা পুলিশকে শেষ করে দিত’, মুর্শিদাবাদে স্থায়ী বাহিনী মোতায়েনের দাবি শুভেন্দুর – Bengali News | Suvendu adhikari ‘If there was no BSF, the rioters would have finished off the police’, demands permanent deployment of central forces in Murshidabad, says Suvendu Adhikari

স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই: শুভেন্দুImage Credit source: TV9 Bangla মুর্শিদাবাদ: বিএসএফ না থাকলে মুর্শিদাবাদের অশান্তিকারীরা পুলিশকেও শেষ করে দিত! ভয়ঙ্কর দাবি করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বললেন, “বিএসএফ যদি না থাকত, তাহলে পুলিশই শেষ হয়ে যেত। মুর্শিদাবাদের অশান্তিতে ৩৫ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। পুলিশদের শেষ করে দিত অশান্তিকারীরা।”  মুর্শিদাবাদের স্থায়ী কেন্দ্রীয় […]

Home

মেট গালায় শাহরুখ-প্রিয়াঙ্কা! বেবি বাম্প নিয়ে হাজির কিয়ারা, দিল জিতলেন দিলজিৎ, দেখুন রঙিন অ্যালবাম

কালো রং শাহরুখের খুবই পছন্দের। তাই সুযোগ পেলেই কালো রঙের পোশাক পরেন তিনি। এই যেমন ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় যখন মেটগালার কথা বলেন, শাহরুখ প্রথমেই জিজ্ঞাসা করেন, পোশাক কী রঙের? ৫ মে নিউ ইয়র্কের জনপ্রিয় ফ্যাশন ইভেন্ট মেট গালার লাল কার্পেটে প্রথমবার পা রাখলেন বলিউড বাদশা শাহরুখ খান। কালো পোশাক, গলা ভর্তি গয়না, চোখে কালো […]

Home

Mamata Banerjee: মুর্শিদাবাদে দাঁড়িয়ে ‘কল্পতরু’ মমতা, হিসেব দিলেন ৭৬৮ কোটি টাকা প্রকল্পের – Bengali News | Rs 768 crore project in Murshidabad, where and how much money has Chief Minister Mamata Banerjee allocated

মমতা বন্দ্যোপাধ্যায় Image Credit source: Facebook সুতি: স্কুল থেকে রাস্তা, হাসপাতাল থেকে জনস্বাস্থ্য, মুর্শিদাবাদে গিয়ে এক্কেবারে উন্নয়নের ঝড় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলান্যাস থেকে উদ্বোদন- অঙ্কটা ছুঁয়ে ফেলল এক্কেবারে ৭৬৮ কোটি টাকার গণ্ডি। সাগরদিঘি থেকে সামশেরগঞ্জ, ডোমকল থেকে বহরমপুর, একাধিক জায়গায় উন্নয়নের স্রোত কীভাবে বইছে তা এক্কেবারে হিসাব কষে বুঝিয়ে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।  রাস্তায় […]

Home

‘ওয়াকফ আইন নিয়ে আর গুলোগুলি করবেন না, যদি করেন, সব থেকে বড় শত্রু আমি হব’

মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতার নামে হিংসার পর সেখানে গিয়ে ওয়াকফ আইনের নাম শুনেই তেলে বেগুনে জ্বলে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বলে দিলেন, ওয়াকফ নিয়ে আমি আর বলব না। আমাকে প্ররোচিত করবেন না। যদিও এই নিয়ে বেশ কয়েকটি কথা বলেন তিনি। বলেন, ‘এটা নিয়ে আর গুলোগুলি করবেন না। যদি করেন, সব থেকে বড় শত্রু […]