Mamata Banerjee: মুর্শিদাবাদে দাঁড়িয়ে ‘কল্পতরু’ মমতা, হিসেব দিলেন ৭৬৮ কোটি টাকা প্রকল্পের – Bengali News | Rs 768 crore project in Murshidabad, where and how much money has Chief Minister Mamata Banerjee allocated
মমতা বন্দ্যোপাধ্যায় Image Credit source: Facebook
সুতি: স্কুল থেকে রাস্তা, হাসপাতাল থেকে জনস্বাস্থ্য, মুর্শিদাবাদে গিয়ে এক্কেবারে উন্নয়নের ঝড় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলান্যাস থেকে উদ্বোদন- অঙ্কটা ছুঁয়ে ফেলল এক্কেবারে ৭৬৮ কোটি টাকার গণ্ডি। সাগরদিঘি থেকে সামশেরগঞ্জ, ডোমকল থেকে বহরমপুর, একাধিক জায়গায় উন্নয়নের স্রোত কীভাবে বইছে তা এক্কেবারে হিসাব কষে বুঝিয়ে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
রাস্তায় কোথায় কত খরচ
সাগরদিঘি ব্লকে গোপাল দিঘি মোড় থেকে পল সন্ডা মোড় পর্যন্ত রাস্তা নির্মাণে খরচ হয়েছে ১৬ কোটি ৫৫ লক্ষ টাকা। লালগোলা ব্লকে অঙ্কটা ১৬ কোটি ২৬ লক্ষ। ডোমকল ব্লকে রাস্তার মান উন্নয়নে ১২ কোটি ৩২ লক্ষ টাকা। খড়গ্রাম ব্লকে ১১ কোটি ৭২ লক্ষ টাকা। বহরমপুর ও লালবাগ পৌরসভায় ১০ কোটি ২০ লক্ষ টাকা। ইসলামপুর-রানিনগরে শিয়ালমারি রাস্তার উপর সেতু নির্মাণে ৮ কোটি টাকা খরচ হয়েছে। একইসঙ্গে জলঙ্গি ব্লকে রাস্তা নির্মাণে ৭ কোটি ৯৬ লক্ষ। রানিনগর ১ নম্বর ব্লকে ৫ কোটি ৭ লক্ষ টাকা। এই সব রাস্তারই কাজই আগে হয়ে গিয়েছে। এদিন সব ক’টির উদ্বোধন করলেন মমতা।
অন্যদিকে জনস্বাস্থ্যের মানোন্নয়নেও নতুন করে যে জোর দেওয়া হচ্ছে তাও একেবারে পরিসংখ্যান তুলে ধরে দেখিয়ে দেন মমতা। কোথাও নতুন ভবনের নির্মাণের শিলান্যাস। কোথাও আবার নতুন ভবনের উদ্বোধন। সবই হয়ে গেল এদিন।
জনস্বাস্থ্যে জোর
কান্দি মহকুমা হাসপাতালে ১০০ বেডের ইনডোর ও জরুরি বিল্ডিং, ৬টি বেডের ডায়ালেসিস সেন্টার চালু করা হল। এর জন্য খরচ হয়েছে ১২ কোটি ৫২ লক্ষ টাকা। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ২০ বেডের ডায়ালেসিস সেন্টার, লেভেল ২ ট্রমা কেয়ার ইউনিট, ১২ বেডের বার্ন কেয়ার ইউনিটের জন্য ৫ কোটি ৯৮ লক্ষ টাকা দেওয়া হয়েছে। মমতা বলেন, “জেলাজুড়ে ১৫টি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে। ৪ কোটি ৮২ লক্ষ টাকা খরচ হয়েছে। সামশেরগঞ্জে বিড়ি হাসপাতাল হয়েছে। এখানে বিড়ি কর্মীর সংখ্যা বেশি। তাঁদের জন্য ১০০ বেডের বিড়ি হাসপাতাল নির্মাণ করে দেওয়া হয়েছে।” একইসঙ্গে ফরাক্কা ব্লকে ৩০ বেডের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হয়েছে। নওদা ব্লকে গ্রামীণ হাসপাতাল, সাগরদিঘি ব্লকে গৌরিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন ইন্ডোর বিল্ডিং নির্মাণ করা হয়েছে।
অন্যদিকে গোটা জেলাজুড়ে শিক্ষা ব্যবস্থা, স্কুল পরিকাঠামোর উন্নয়নেও জোর দিচ্ছে সরকার এদিন তারও খতিয়ান তুলে ধরেন মমতা। বলেন, জেলাজুড়ে বিভিন্ন ব্লকে বিদ্যালয়ের পরিকাঠামো নির্মাণের জন্য ৪৪ কোটি ৪৫ লক্ষ টাকা খরচ করা হয়েছে। নবগ্রাম ব্লকে দুটি হস্টেল নির্মাণের জন্য ৫ কোটি খরচ। ফরাক্কা ও বহরমপুরে সংখ্যালঘু ছাত্রীদের জন্য দুটো হস্টেল তৈরি হয়েছে। বড়ঞাঁ ব্লকে পানীয় জল প্রকল্পে ১১ কোটি ১৭ লক্ষ টাকা দেওয়া হয়েছে। বহরমপুরে পৌরসভায় খাদি প্রোডাকশন সেন্টার নির্মাণের জন্য ৪ কোটি ৭৬ লক্ষ টাকা দেওয়া হয়েছে।
আজ নতুন করে কোন কোন প্রকল্পের শিলান্যাস?
বহরমপুর ভগবানগোলা লালগোলা ও রঘুনাথগঞ্জের প্রায় ২০ কিলোমিটার রাস্তার মানোন্নন হবে। এর জন্য ৫২ কোটি ৮০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। ইসলামপুর রানিনগর কাতলামারি ১৯ কিমি রাস্তার জন্য ৩৯ কোটি ৫৪ লক্ষ টাকা দেওয়া হয়েছে।
ডোমকল গড়াইমারি ২৫ কোটি ৫৫ লক্ষ টাকা। হরিহরপুরে রাস্তা নির্মাণে ৯ কোটি ৩২ লক্ষ টাকা। চুয়াথানা মোড় থেকে সফদরনগর পোস্ট অফিস পর্যন্ত রাস্তা নির্মাণে ৮ কোটি ৭৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে। মদনপুর পর্যন্ত রাস্তা নির্মাণে ৭ কোটি ১৮ লক্ষ। সুতিতে রাস্তার মান উন্নয়নে ৫ কোটি ২৯ লক্ষ।
জলঙ্গিতে ব্রিজ নির্মাণে ৪ কোটি ৯৩ লক্ষ টাকা। বহরমপুরে ব্রিজ নির্মাণে ৩ কোটি ৮৯ লক্ষ টাকা। কান্দিতে রাস্তা নির্মাণে ৩ কোটি ৭৬ লক্ষ টাকা। সাগরদিঘি ব্লকে ৩ কোটি ৬৪ লক্ষ টাকা। সুতি ১ নম্বর ব্লকে বিএসএফ ক্যাম্প পর্যন্ত রাস্তা নির্মাণে ৩ কোটি ১০ লক্ষা টাকা দেওয়া হয়েছে। আরও ১৭৫ টি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে। ১২ কোটি ২৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে। ভগবানগোলা ১ নম্বরে, বেলডাঙা, হরিহরপুরে স্বাস্থ্য কেন্দ্র প্রত্যেকটি ১০ শয্যার বেড, বিল্ডিং নির্মাণে ৪ কোটি ৮৫ লক্ষ টাকা। ডোমকল, সাগরদিঘি স্বাস্থ্য কেন্দ্রগুলির উন্নয়নে ৩ কোটি ৯৪ লক্ষ টাকা। রানিনগর, রঘুনাথগঞ্জ, ফরাক্কায় আরও প্রায় ২ কোটি।