‘অপারেশন সিঁদুর’ দেখে দেশবাসীর মনে একটা আনন্দ শুরু হয়েছে। কারণ পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা পহেলগাঁওতে নির্মম হামলা চালিয়েছিল। যার প্রতিশোধ নেওয়া গিয়েছে আজ। পাকিস্তানকে দেখিয়ে দিয়েছে ভারতের সঙ্গে লাগলে তার ফল কেমন হয়। পাল্টা প্রত্যাঘাতে পাকিস্তান এখন দিশেহারা। এই ঘটনার পর রাজ্যজুড়ে মিষ্টি বিতরণ শুরু হয়েছে। রাজনৈতিক নেতা–নেত্রী থেকে শুরু করে বিশিষ্ট নাগরিকরা এক্স হ্যান্ডেলে খুশি […]