ফাঁক পেলেই কী করতেন গোবিন্দা-রানি? ফাঁস হতেই নিন্দের ঝড় - Bengali News | When govinda and rani mukherjee relationship gossip brab every one attention - 24 Ghanta Bangla News
Home

ফাঁক পেলেই কী করতেন গোবিন্দা-রানি? ফাঁস হতেই নিন্দের ঝড় – Bengali News | When govinda and rani mukherjee relationship gossip brab every one attention

Spread the love

কেরিয়ারের শুরু থেকেই একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন গোবিন্দা। একটা সময়ের পর বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে তাঁর নাম জড়িয়ে পড়তে শুরু করে। তখন বলিউডে গোবিন্দা মানেই বক্স অফিস হিট। বলিউডে কত কিছুই না ঘটে, তার কিছু প্রকাশ্যে আসে, কিছু আবার চাপা পড়ে যায় নিত্য ঘটনার ভিড়ে। এই যেমন রানি মুখোপাধ্যায় ও গোবিন্দার সেই রাত নিয়ে আজও চলে চর্চা। কী হয়েছিল সেদিন?

তখন ৯০-এর দশক। সে সময় গোবিন্দার কেরিয়ার মধ্যগগনে। অন্যদিকে তখন সবে ডেবিউ করেছেন রানি। ধীরে ধীরে নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত করতে মরিয়া নায়িকা। এমন সময়েই গোবিন্দার সঙ্গে অভিনয়ের সুযোগ আসে তাঁর। একের পর এক ছবি হিট হতে থাকে তাঁদের। ‘হদ কর দি আপনে’ ছবির শুটিংয়ে একটা দীর্ঘসময় বিদেশে থাকতে হয়েছিল তাঁদের। আর বাইরে শুটিং করতে গিয়েই কাছাকাছি আসেন তাঁরা।

প্রত্যক্ষদর্শীদের মতে, ফাঁক পেলেই নিজেদের মতো করে সময় কাটাতে শুরু করেন দু’জনে। উপহার হিসেবে রানির কাছে পৌঁছে যেতে থাকে দামি গাড়ি, ফ্ল্যাট আরও কত কী… ঠিক এমন সময়েই একবার এক সাংবাদিক যান রানির সাক্ষাৎকার নিতে এক হোটেলে। সেখানেই ঘটে যায় ভয়ানক ঘটনা। অন্তত বলিউডের রটনা তেমনটাই।

রানি মুখোপাধ্যায় প্রথম থেকেই এই বিষয়টা নিয়ে খুব একটা চিন্তিত ছিলেন না। গুরুত্বও দিতেন না। হদ করদি আপনে ছবির সময় সত্যিই তাঁরা একে অন্যের বিশেষ কাছাকাছি এসে গিয়েছিলেন। গোবিন্দা তখন বিবাহিত। ফলে বাড়িতে শুরু হয় অশান্তি। গোবিন্দা নিজেই একবার জানিয়েছিলেন, এই সকল খবর ছড়িয়ে পড়া বন্ধ হোক। কারণ একটাই, তাঁর বাড়িতে রীতিমত অশান্তি শুরু হয়ে গিয়েছে। গোবিন্দার স্ত্রী সুনিতা তাঁকে ডিভোর্সের হুমকি দেওয়াও শুরু করে দেয় বলেই জানা গিয়েছিল। যদিও কিছুদিনের মধ্যেই সবস্তটা ঠিক হয়ে যায়। গোবিন্দার সঙ্গে রানি মুখোপাধ্যায়ের দূরত্ব তৈরি হয় অন্যান্য ছবিতে কাজ করার দরুণ। তারপর সমস্তটাই গসিপ হয়েই থেকে যায় বি-টাউনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *