চার ছেলে মেয়ের মা হতে নারাজ, কোন চুক্তি ভেঙে বেরিয়ে এলেন শ্রীময়ী? - Bengali News | Sreemoyee chattoraj left bengali serial due to this reason - 24 Ghanta Bangla News
Home

চার ছেলে মেয়ের মা হতে নারাজ, কোন চুক্তি ভেঙে বেরিয়ে এলেন শ্রীময়ী? – Bengali News | Sreemoyee chattoraj left bengali serial due to this reason

Spread the love

কিছুদিন আগেই সুখবর দিয়েছিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজ। তিনি ফিরছেন ধারাবাহিকে। আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। তবে ধারাবাহিকে তাঁকে পাওয়ার আশায় দিন গুনছিলেন অনেকেই। সেই মতো কাজও শুরু হয়। স্টার জলসার ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’-তে দেখা যাবে তাঁকে। খবর প্রকাশ্যে আসার পরই অমেকেই বেজায় আশাবাদী ছিলেন। তবে ধারাবাহিক শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই বিমুখ অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সবটা জানিয়ে ধারাবাহিক থেকে সরে গেলেন তিনি। হঠাৎ কী এমন হল? কী লিখলেন শ্রীময়ী?

সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে তিনি জানালেন, “আমি বুলেট সরোজিনীতে রাগিনী চ্যাটার্জি চরিত্রটা করতাম, আজকে আমি চ্যানেল এবং হাউজের সঙ্গে কথা বলে NOC দিলাম, এখানে কোনও ব্যক্তিগত কারণ নেই, শুধুমাত্র চরিত্রটা আমার বয়স থেকে অনেকটা বড়, আমার মনে হয় আমার যা বয়স তাতে চার ছেলে মেয়ের মায়ের চরিত্রে অভিনয় করার মতো এলিজিবিলিটি আমার নেই, স্টার জলসা চ্যানেল এবং হাউস আমাকে অত্যন্ত সাপোর্ট করেছে, ভবিষ্যতে আমরা আবার একসঙ্গে কাজ করব।”

প্রসঙ্গত, ধারাবাহিকে তাঁকে বেশ গুরুগম্ভীর চরিত্রে দেখা যায়। যেখানে তাঁকে বেশ পরিণত বয়সের মহিলার চরিত্রে অভিনয় করতে হতো। তবে সেই চুক্তি এবার ভেঙে বেরিয়ে এলেন নায়িকা। স্পষ্ট জানিয়ে দিলেন যে তিনি এই চরিত্রে কাজ করতে এখনই প্রস্তুত নন। আর সেই কারণে এই ধারাবাহিকের সঙ্গে তাঁর সম্পর্কে ইতি। যদিও পরবর্তীতে যে কাজ করবেন না বা ধারাবাহিকে থাকবেন না এমনটা মোটেও নয়। চ্যানেল যে তাঁর সঙ্গে সহযোগিতা করেছে তা তিনি স্পষ্টই বুঝিয়ে দিলেন এদিনের মন্তব্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *