মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল
২০০৪ সালের পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হলো ইস্টবেঙ্গল। এই নিয়ে ১৭ তম বার ডুরান্ড কাপ ঘরে তুলল লাল হলুদ। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ডুরান্ডের সংখ্যা এখন এক। মোহনবাগানকে ৪-১ গোলে পরাস্ত করার ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে গোলগুলি করেন বিপিন সিং ও এডমুন্ড লালরিন্ডিকা (হ্যাটট্রিক)। মোহনবাগানের হয়ে একটি গোল করেন মনবীর সিং। ভাইচুং, কিয়ান নাসিরির পর এডমুন্ড হলেন তৃতীয় ভারতীয় যিনি ডার্বিতে হ্যাটট্রিক করলেন।