Narendra Modi meets Vaibhav Suryavanshi: আইপিএলের বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর সঙ্গে সাক্ষাৎ মোদীর, কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? – Bengali News | PM Narendra Modi meets IPL teen sensation Vaibhav Suryavanshi
আইপিএলের বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর সঙ্গে সাক্ষাৎ মোদীর, কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী?
কলকাতা: এ বারের আইপিএলে আলোড়ন ফেলেছেন বছর ১৪-র বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলে কার্যত তিনি শোরগোল ফেলে দিয়েছেন। তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ সকলে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi) এর আগে বৈভবের ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছিলেন। এ বার তাঁর সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। বিহারের ছেলে বৈভবের পিঠ চাপড়ে দেওয়ার পাশাপাশি তাঁকে বিশেষ বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী।
আজ শুক্রবার, ৩০ মে বিহারের কারাকাটে জনসভা করতে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেখানেই পাটনা এয়ারপোর্টে বৈভবের সঙ্গে দেখা প্রধানমন্ত্রীর। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে বৈভবের সঙ্গে সাক্ষাতের কয়েকটি ছবি ও বার্তা শেয়ার করেছেন মোদী।
At Patna airport, met the young cricketing sensation Vaibhav Suryavanshi and his family. His cricketing skills are being admired all over the nation! My best wishes to him for his future endeavours. pic.twitter.com/pvUrbzdyU6
— Narendra Modi (@narendramodi) May 30, 2025