Mamata Banerjee: সুকান্তর ‘অপারেশন পশ্চিমবঙ্গ’ নিয়ে চাঁচাছোলা আক্রমণ মমতার – Bengali News | Mamata Banerjee attacks BJP after Narendra Modi gave speech in Alipurduar
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীImage Credit source: Facebook
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা শেষে বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। নবান্নে সাংবাদিক বৈঠকে বসে বললেন, “বাংলার শাসন কোনওদিন বিজেপির হাতে যাবে না।” পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ‘অপারেশন পশ্চিমবঙ্গ’ বলে যে মন্তব্য করেছেন, তারও কড়া জবাব দেন মমতা।