Legal Advice: স্ত্রীয়ের হাতে মারধর খেলে কোন আইনি পদক্ষেপ নিতে পারেন স্বামী? – Bengali News | Legal Advice: If Husband Gets Beaten by Wife, what should Husband do? Can he File Domestic Violence Case, What Law Says
নয়া দিল্লি: গার্হস্থ্য হিংসার কথা বললেই মহিলাদের উপরে অত্যাচারের কথাই মাথায় আসে। যেখানে মহিলারা নির্যাতনের শিকার এবং অপরাধী হিসাবে কাঠগড়ায় দাঁড় করানো হয় স্বামীকে। মহিলারা নির্যাতনের শিকার হলে, তাদের কাছে আইনি একাধিক পথ রয়েছে অপরাধীকে শাস্তি দেওয়ার। কিন্তু যদি উল্টোটা ঘটে? অর্থাৎ স্ত্রীর হাতে স্বামী নির্যাতিত হন, তাহলে?
পারিবারিক হিংসা থেকে নারী সুরক্ষা আইনে ২০০৫-এ অধীনে মহিলারা শ্বশুরবাড়ির অত্যাচারের বিরুদ্ধে মামলা করতে পারেন। তবে এই আইনে শুধুমাত্র মহিলাদের সুরক্ষা দেয়। স্বামী বা শ্বশুরবাড়ির কোনও সদস্য যদি অত্যাচার করে, তাহলে এই আইনের অধীনে মামলা করতে পারেন। তবে স্বামীরা অত্যাচারিত হলে, তিনি কিন্তু এই আইনের অধীনে মামলা করতে পারেন না।
তাহলে স্বামীরা কী করতে পারেন?
স্বামীরা যদি গার্হস্থ্য হিংসার শিকার হয়, তবে তিনি ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেন। এগুলি হল-
৩২৩ ধারা- যদি স্ত্রী শারীরিক ক্ষতি করে, তবে স্বামী এই ধারায় মামলা করতে পারেন।
৫০৬ ধারা- অপরাধমূলক ভীতি প্রদর্শনের ক্ষেত্রে এই ধারায় অভিযোগ করতে পারেন।
৫০৪ ধারা- নির্যাতন বা মানসিক হেনস্থার ক্ষেত্রে এই ধারায় মামলা করতে পারেন।
৪৯৮ ধারা- যদি স্বামী মানসিক বা শারীরিক নির্যাতনের শিকার হন, তবে এই ধারায় মামলা করতে পারেন।
কোথায় অভিযোগ দায়ের করবেন?
স্ত্রীর হাতে নির্যাতনের শিকার হলে, স্বামী থানায় গিয়ে এফআইআর দায়ের করতে পারেন অথবা সরাসরি ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে ব্যক্তিগতভাবে অভিযোগ দায়ের করতে পারেন। মানসিক হয়রানি বা সম্মানহানির ক্ষেত্রে মানবাধিকার কমিশন এবং পুরুষ অধিকার সংস্থাগুলির কাছ থেকেও সাহায্য চাইতে পারেন।
যদি স্ত্রীর দ্বারা মানসিক বা শারীরিক নির্যাতনের শিকার হন, তবে স্বামী বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করতে পারেন।
