Pakistan Army major: উইং কম্যান্ডার অভিনন্দনকে ধরা পাকিস্তানি মেজরকে উড়িয়ে দিল জঙ্গিরা - Bengali News | Pakistan Army amjor Moiz Abbas Shah who claimed to capture IAF Wing Commander Abhinandan Varthaman, killed in encounter - 24 Ghanta Bangla News
Home

Pakistan Army major: উইং কম্যান্ডার অভিনন্দনকে ধরা পাকিস্তানি মেজরকে উড়িয়ে দিল জঙ্গিরা – Bengali News | Pakistan Army amjor Moiz Abbas Shah who claimed to capture IAF Wing Commander Abhinandan Varthaman, killed in encounter

Spread the love

ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে (ডানদিকে) ধরেছিলেন বলে দাবি করেছিলেন পাকিস্তানি সেনার মেজর মইজ আব্বাস শাহ(বাঁদিকে) Image Credit source: X handle

ইসলামাবাদ: বছর ছয়েক আগে বালাকোটে ভারতীয় বায়ুসেনার অভিযানের পর উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে তিনিই ধরেছিলেন বলে দাবি জানিয়েছিলেন। পাকিস্তানি সেনার সেই মেজর মইজ আব্বাস শাহ জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারালেন। বুধবার দক্ষিণ ওয়াজিরিস্তান অঞ্চলে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (TTP) সঙ্গে গুলির লড়াইয়ে তাঁর মৃত্যু হয়েছে।

বছর সাঁইত্রিশের শাহ পাকিস্তানের পঞ্জাব প্রদেশের চাকওয়ালের বাসিন্দা। তিনি পাকিস্তানি সেনার স্পেশাল সার্ভিস গ্রুপের সদস্য ছিলেন। এদিন একটি সন্ত্রাস দমন অভিযানের নেতৃত্বে দিচ্ছিলেন শাহ। অভিযানের সময় টিটিপি জঙ্গিদের সঙ্গে পাকিস্তানি সেনার গুলির লড়াই শুরু হয়। সেই গুলির লড়াইয়েই মৃত্যু হয় শাহর। গুলির লড়াইয়ে জীবরানুল্লাহ নামে পাকিস্তানি সেনার এক ল্যান্সনায়েকেরও মৃত্যু হয়েছে।

পাকিস্তান প্রশাসনের মদতে বেড়ে ওঠা জঙ্গি সংগঠন টিটিপি এখন সেদেশের সরকারের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। কখনও পাকিস্তানের সাধারণ নাগরিকদের নিশানা করছে ওই জঙ্গি সংগঠন। কখনও সেদেশের সেনার উপর হামলা চালাচ্ছে। এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অভিযানে নেমেই প্রাণ গেল পাকিস্তানি সেনার মেজর শাহর। ২০২৫ সালে টিটিপি-র হামলায় এখনও পর্যন্ত ১১৬ জন পাকিস্তানি সেনার জওয়ানের মৃত্যু হয়েছে। আর ২০২৪ সালে এই জঙ্গি সংগঠনের হামলায় ১২০০ জনের বেশি পুলিশ ও জওয়ান মারা যান।

২০১৯ সালে পুলওয়ামায় জঙ্গি হামলার পর ভারতীয় বায়ুসেনা বালাকোটে জঙ্গিঘাঁটিতে আঘাত হানে। অভিযানের পর উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের মিগ-২১ বাইসন জেট গুলি করে নামায় পাকিস্তানি সেনা। পাকিস্তান অধিকৃত এলাকায় অভিনন্দন বর্তমানকে ধরে সেদেশের সেনা। অভিনন্দন বর্তমানকে ধরার ক্ষেত্রে তাঁর বড় ভূমিকা ছিল বলে দাবি করেছিলেন শাহ। পরে দুই দেশের আলোচনার পর উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *