Earthquake: মণিপুরে ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও – Bengali News | 5.2 magnitude earthquake hits Manipur, tremors felt in Bangladesh also
ইম্ফল: গভীর রাতে ভূমিকম্প মণিপুরে। কাঁপল মেঘালয়-সহ আশপাশের এলাকা। এমনকি, ভূকম্পন অনুভূত হল বাংলাদেশেও। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বা জাতীয় ভূমিকম্প কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল মণিপুরের চূড়াচাঁদপুর জেলা। রাত ১টা ৫৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে ৪০ কিলোমিটার নীচে ভূমিকম্প হয়েছে।
গভীর রাতে ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। রাস্তায় নেমে আসেন বহু মানুষ। মণিপুরের পাশাপাশি মেঘালয়ের একাধিক এলাকাও ভূমিকম্পে কেঁপে ওঠে।
এই খবরটিও পড়ুন
এমনকি, মণিপুরে ভূমিকম্পের কম্পন অনুভূত হয় পড়শি দেশ বাংলাদেশেও। রাজধানী ঢাকা-সহ বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চলের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। অনেকেই রাস্তায় বেরিয়ে আসেন। তবে পদ্মাপারের দেশেও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
