OMR-এ কারচুপি থাকলে নয়া পরীক্ষা দেওয়া যাবে না, SSC মামলায় ‘অযোগ্যদের’ আবেদন খারিজ সুপ্রিম কোর্টের
এসএসসি মামলায় চিহ্নিত ‘অযোগ্য’ প্রার্থীদের জোড়া আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়েছে, ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া যে সকল প্রার্থীদের ওএমআর শিটে কারচুপি করা হয়েছে, তাঁরা নয়া নিয়োগ প্রক্রিয়ায় কোনওভাবেই অংশ নিতে পারবেন না। সেইসঙ্গে এপ্রিলের বেতন পাওয়ার যে আর্জি জানান প্রশ্নাতীতভাবে অযোগ্য প্রার্থীরা, তাঁদেরও আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।
আর সুপ্রিম কোর্টে প্রশ্নাতীতভাবে অযোগ্য প্রার্থীরা জোড়া ধাক্কা খাওয়ার পরে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, কেউ-কেউ ভেবেছিলেন যে সুপ্রিম কোর্টে একের পর এক মামলা করে শীর্ষ আদালতের মূল রায় (প্রায় ২৬,০০০ জনের চাকরি বাতিল) পালটে দেবে। সেই প্রচেষ্টা ধরে ফেলেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়েছে, আগে যে রায় দেওয়া হয়েছিল, সেটাই বজায় থাকছে।
(বিস্তারিত পরে আসছে)