নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, সিসিটিভি ফুটেজ দেখে ধৃত দুই - 24 Ghanta Bangla News
Home

নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, সিসিটিভি ফুটেজ দেখে ধৃত দুই

Spread the love

ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির সম্পাদক কুন্দন সিং। স্থানীয় সূত্রে খবর, শনিবার গভীর রাতে দুষ্কৃতীরা কুন্দন সিংয়ের বাড়ির সামনে এসে গুলি চালায়। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়ির সিসি ক্যামেরায় গোটা ঘটনার দৃশ্য ধরা পড়েছে বলে দাবি বিজেপি নেতার। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপির তরফে অভিযোগ করা হয়, সিসিটিভির ফুটেজে তৃণমূলের সঙ্গে যুক্ত আকাশ চৌধুরী এবং আমন চৌধুরীকে দেখা গিয়েছে। তাঁদের দাবি, ভোটের দিন এই দুই অভিযুক্তকে পুলিশ আটক করলেও পরে ছেড়ে দেয়। বিজেপির আরও দাবি, গণনার আগে কুন্দন সিংকে ভয় দেখাতেই এই হামলা চালানো হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *