''বহু পুরস্কার পেলেও এই সম্মান আমার কাছে শ্রেষ্ঠ সম্মান'', কেন বললেন দেবজ্যোতি মিশ্র? - Bengali News | Even though I have received many awards, this honor is the greatest to me, why did Debojyoti Mishra say this - 24 Ghanta Bangla News
Home

”বহু পুরস্কার পেলেও এই সম্মান আমার কাছে শ্রেষ্ঠ সম্মান”, কেন বললেন দেবজ্যোতি মিশ্র? – Bengali News | Even though I have received many awards, this honor is the greatest to me, why did Debojyoti Mishra say this

Spread the love

২০২৫ সুরের জাদুকর সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ। সেই কথা মাথায় রেখেই বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অফ কমার্স এই বছর থেকে শুরু করলেন, সলিল চৌধুরী পুরস্কার। আর প্রথম বছরেই এই পুরস্কারে সম্মানিত করা হল সুরকার দেবজ্যতি মিশ্রকে। চার দশকের বেশি সময় ধরে সঙ্গীতের জগতে সুরসৃষ্টির সঙ্গে যুক্ত দেবজ্যোতি মিশ্র।

প্রসঙ্গত, দেবজ্যোতি মিশ্র তাঁর জীবনের বহু বছর সলিল চৌধুরীর সহযোগী হিসেবে কাজ করেছেন। সলিল চৌধুরীর টিমে ভায়োলিন বাজাতেন। বহু বছর সলিল চৌধুরীর  সহযোগি হিসেবে কাজ করার পর তিনি স্বাধীন ভাবে কাজ শুরু করেন। বহু বাংলা ও হিন্দি ছবির গানে সুর দিয়েছেন। সেই সব গান দর্শকদের মনে পাকাপাকি ভাবে যায়গা করে নিয়েছে।

পরিচালক ঋতুপর্ণ ঘোষ থেকে শুরু করে গোবিন্দ নিহলানি, প্রভাত রায়, সুব্রত সেন, ঊর্মি চক্রবর্তী, সুমন মুখোপাধ্যায়, সঞ্জয় নাগ, সৃজিত মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, অতনু ঘোষ আরও অনেক খ্যাতনামা পরিচালকের সঙ্গে কাজ করেছেন। দেবজ্যতি মিশ্র বহু গান ও আবহ সঙ্গীত বাংলা ও হিন্দি ছবির আত্মায় পরিনত হয়েছে। এই সম্মান পেয়ে দেবজ্যোতি মিশ্র বলেন, ” আমি বহু সম্মান পেয়েছি, আগামী দিনেও হয়ত অনেক পুরষ্কার পাবো, তবে এই সম্মান সব থেকে বড় সম্মান হয়ে থাকবে আমার কাছে। কারন গুরুর নামাঙ্কিত প্রথম সম্মান আমি পেলাম। আমার বাবা আমার প্রথম গুরু , এর পর আমাকে তৈরী করেছেন  সলিল চৌধুরী,  এই সম্মান হাতে নিয়ে কত শত মুহূর্ত মনে পড়ে যাচ্ছে। আমি খুশি খুব খুশি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *