গায়ে জড়ানো তেরঙা, হাওড়ায় BSF জওয়ান পূর্ণম নামতেই ‘জয় হিন্দ’ ধ্বনি, বললেন ‘আপনাদের প্রার্থনায় আমার দেশে ফিরেছি’
গায়ে জড়ানো ভারতীয় পতাকা, মুহূর্মুহূ উঠছে ‘জয় হিন্দ’ ধ্বনি- হাওড়া স্টেশনে এভাবেই সাদরে অভ্যর্থনা জানানো হল বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে। শুক্রবার বিকেলে হাওড়া স্টেশনের ১৭ নম্বর প্ল্যাটফর্মে পূর্বা এক্সপ্রেস ঢোকার পরেই বিএসএফ জওয়ানের কামরার সামনে থিকথিকে ভিড় দেখা যায়। কারও কারও হাতেই ছিল তেরঙা। সেই ভিড়ের মধ্যে ভারতীয় জওয়ানকে কোনওক্রমে ট্রেন থেকে নামানো হয়। এতটাই ভিড় ছিল যে পূর্ণমকে স্টেশনের বাইরে বের করে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় রেল পুলিশকে। তারইমধ্যে বিএসএফ জওয়ান বলেন, ‘আপনাদের (প্রার্থনার) জন্যই আমি নিজের দেশে ফিরে আসতে ফিরতে পেরেছি।’
আর এই দিনটার জন্য সেই ২৩ এপ্রিল থেকে অপেক্ষা করছেন সকলে। বিএসএফের তরফে জানানো হয়, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার একদিন পরে (২৩ এপ্রিল) যখন পঞ্জাবের ফিরোজপুর সেক্টরে যখন ডিউটি করছিলেন, সেইসময় সকাল ১১ টা ৫০ মিনিট নাগাদ ভুলবশত আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে যান। তারপরই তাঁকে আটক করে পাকিস্তানি রেঞ্জার্স। ২১ দিন পরে আট্টারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফেরানো হয় পূর্ণমকে।
(বিস্তারিত পরে আসছে)