Kolkata Fire News: গলগল করে বেরচ্ছে ধোঁয়া! কলকাতার নামজাদা এলাকার বহুতলে ভয়াবহ আগুন – Bengali News | Fire Burst Out in Kolkata Minto Park Area
ভয়াবহ আগুনImage Credit source: নিজস্ব চিত্র
কলকাতা: শহরে ফের ভয়াবহ আগুন। দাউদাউ করে জ্বলে উঠল বহুতলের একটি অংশ। শনিবার দুপুর নাগাদ আগুন লাগে মিন্টো পার্ক সংলগ্ন এলাকার ওই বহুতলের ফ্লোরে। আগুনের প্রকোপের জ্বলে পুড়েখাক হয়ে যায় ফ্লোরের বাইরের দেওয়াল লাগোয়া তিনটি এসির আউটপুট। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের তিনটি ইঞ্জিন।
নারকেলডাঙা, মেছুয়াবাজার, বড়বাজারের পেরিয়ে এবার একই ভাবে অগ্নিকাণ্ডের শিকার কলকাতার নামজাদা মিন্টো পার্ক সংলগ্ন এলাকার একটি বহুতল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেই বহুতলের ছয় তলায় আগুন লাগে। কিন্তু কীভাবে ঘটল এমন অঘটন? সেই নিয়ে স্পষ্ট ধারণা এখনও না পাওয়া গেলেও, দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, এসি মেশিনে কোনও ভাবে শট সার্কিট হওয়ার কারণেই লাগে আগুন।
জানা গিয়েছে, যে বহুতলে আগুনটি লাগে, তা একটি কমার্শিয়াল বিল্ডিং। অর্থাৎ, সেই বহুতলে একাধিক সংস্থার অফিস রয়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতেই বহুতলে কর্মরতদের নিরাপদ ভাবে বের করা আনা হয়। যারা এখনও ভিতরে রয়ে গিয়েছেন তাদেরও নিরাপদে বাইরে নিয়ে আসার চেষ্টা চলছে।
(বিস্তারিত আসছে….)
