MG Windsor Pro Ride Review: লঞ্চ হয়ে গিয়েছে MG Windsor Pro! কেমন সেই গাড়ি রইল এক্সক্লুসিভ রাইড রিভিউ - Bengali News | MG Windsor Pro has been launched all you need to know about this car after an exclusive ride review with TV9 - 24 Ghanta Bangla News
Home

MG Windsor Pro Ride Review: লঞ্চ হয়ে গিয়েছে MG Windsor Pro! কেমন সেই গাড়ি রইল এক্সক্লুসিভ রাইড রিভিউ – Bengali News | MG Windsor Pro has been launched all you need to know about this car after an exclusive ride review with TV9

এমজি মোটর উইন্ডসর লঞ্চ হওয়ার পর থেকেই টাটা পাঞ্চ এবং টাটা নেক্সনকে কঠিন সমস্যা পড়তে হচ্ছে। প্রতিযোগিতার বাজারে চলছে জোর টক্কর। এবার গ্রাহকদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে আরও নতুন নতুন ফিচার এবং উন্নত প্রযুক্তি সহ বাজারে চলে এল নতুন MG Windsor Pro।

একবার চার্জ দিলেই ছুটবে ৪৪৯ কিলোমিটার। বাস্তবে কি সত্যি এক চার্জে এতটাই যায় এই গাড়ি? আর কী কী রয়েছে গাড়িতে? রইল এই প্রতিবেদনে।

সব কিছু খতিয়ে দেখতেই TV9 টিম MG Windsor Pro-নিয়ে যাত্রা করে মেঘালয়ের রাজধানী শিলং-এর উদ্দেশ্যে। উমিয়াম হ্রদ, থেকে শুরু করে আরও অনেক জায়গায় চলেছে এই গাড়ি নিয়ে ভ্রমণ। কেমন সেই অভিজ্ঞতা?

নতুন এমজি উইন্ডসর প্রো-তে কোম্পানি সবচেয়ে বড় যে পরিবর্তনটি করেছে তা হল ব্যাটারি প্যাক। রয়েছে ৫২.৯ kWh ব্যাটারি প্যাক। স্টাইলে খুব বেশি পরিবর্তন না থাকলেও রয়েছে হেক্টরের বিশেষ অ্যালয় হুইল। আছে একটি বৈদ্যুতিক টেইল গেটও। তবে ব্যাটারি প্যাক বৃদ্ধির কারণে গাড়ির বুট স্পেস একটু কমে গিয়েছে। এমজি উইন্ডসর ইভির তুলনায় প্রায় ২৫ লিটার কম।

ব্যাটারি সহ এই গাড়ির বেস প্রাইস ১৭.৪৯ লক্ষ টাকা। আবার ব্যাটারি অ্যাজ আ সার্ভিস হিসাবে নিলে দাম ১২.৪৯ লক্ষ টাকা। যদিও এই দাম ছিল কেবল প্রথম ৮০০০ টি বুকিংয়ের জন্য। যা প্রথম ২৪ ঘন্টার মধ্যেই বিক্রি হয়ে যায়। এখন এই গাড়ির দাম আরও ৬০,০০০ টাকা বাড়ানো হয়েছে।

এর বিশেষ নকশা পাহাড়ি এলাকার ছোট এবং সরু রাস্তায় গাড়ি চালানোর জন্য উপযুক্ত। এক্সক্লুসিভ রিভিউ করার পরে এটা বলাই যায় যে টাটা কার্ভের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এই গাড়ি। তবে, রাস্তা খারাপ হলে শক্ত সাসপেনশন কিছুটা সমস্যা তৈরি করতে পারে। সাউন্ড রেজোলিউশন আরেকটু ভাল হতে পারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *