India Pakistan Tensions: পাকিস্তানে দেশ ছাড়ার হিড়িক? আগেভাগে টাকা-পয়সা বিদেশে ব্যাঙ্কে ঢোকাচ্ছে সেনা আধিকারিকরা - Bengali News | Top Army Chiefs Exit Pakistan Following Indian Military Strike - 24 Ghanta Bangla News
Home

India Pakistan Tensions: পাকিস্তানে দেশ ছাড়ার হিড়িক? আগেভাগে টাকা-পয়সা বিদেশে ব্যাঙ্কে ঢোকাচ্ছে সেনা আধিকারিকরা – Bengali News | Top Army Chiefs Exit Pakistan Following Indian Military Strike

Spread the love

নয়াদিল্লি: ভারতের প্রত্যাঘাতের আগেই কাঁপছিল পাকিস্তান। মানসিক চাপ সহ্য করতে না পেরে একের পর জওয়ান দিচ্ছিলেন ইস্তফা। ৭ই মে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছে ভারতীয় সেনা। আর তারপর থেকেই পাকিস্তানে লেগে গিয়েছে দেশ ছাড়ার ধুম। সেদেশের স্টেট ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত রিপোর্ট দেখে তেমনটাই ধারণা করছে ওয়াকিবহাল মহল।

কী রয়েছে সেই রিপোর্টে?

জানা গিয়েছে, দেশ ছাড়ার আগের শেষ ধাপটা মিটিয়ে নিচ্ছেন পাক সেনা আধিকারিকরা। দুবাইতে কোটি কোটি টাকা পাঠিয়ে দিচ্ছেন তারা। এমনকি, শুধু দুবাই নয়। টাকা পাঠানো হচ্ছে আমেরিকা, কানাডা ও ব্রিটেনেও। টাকা পাঠানো করাচি বন্দর হয়েও। এবার শুধু পালা তল্পিতল্পা গুটিয়ে পালানোর। যা ঘিরে তুঙ্গে জল্পনা। তবে শুধুই কি পালানোর ছক? বিশেষজ্ঞরা বলছেন, গোটা ঘটনার নেপথ্যে কিন্তু দুর্নীতির ছকও থাকতে পারে।

উল্লেখ্য, গত ৭ই মে মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। পাক-অধিকৃত কাশ্মীর-সহ পঞ্জাব, সিন্ধ এলাকায় ‘প্রিশিসন স্ট্রাইক’ চালায় ভারত। সেনা তরফে জানা গিয়েছে, এই হামলায় বেছে বেছে ৯টি জায়গায় প্রত্যাঘাত করেছে ভারত। ধ্বংস করে দেওয়া হয়েছে লস্কর-জইশ-হিজবুল্লাহ গোষ্ঠীর জঙ্গি ঘাঁটি। শেষ হয়েছে শতাধিক জঙ্গি। এই ঘটনার পরদিনই মধ্যরাতে ভারতে পাল্টা আঘাত আনার চেষ্টা করে পাকিস্তান। ৩০০ থেকে ৪০০টি ড্রোন নিয়ে হামলা চালিয়ে দেয় তারা। কিন্তু ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে ধোপে টিকতে পারে না তাদের চিনা অস্ত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *