Virat Kohli Retires: টেস্টে বিরাট কোহলির সেরা দশ ইনিংস! কঠিন তালিকায় জায়গা করে নেয় যেগুলো… – Bengali News | Virat Kohli’s chartbusting Top Ten hits in Test cricket check Details in Photos
জোহানেসবার্গ ২০১৩, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১৯: দীর্ঘ ১৩ মাসের ব্যবধানে টেস্ট খেলতে নেমেছিল ভারত। বিদেশে এরপরও চারটি সিরিজ। তার টোন সেট করে দিয়েছিল বিরাটের ইনিংস। মন্থর শুরুর পর ১১৯ রানের দুর্দান্ত ইনিংস। যা দেখে ইংল্যান্ডের তৎকালীন বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বলেছিলেন, ‘আমাকে সচিনের কথা মনে করাল।’ পেস বোলিংয়ের পরিস্থিতিতে স্টেইন, মর্কেল, ফিলান্ডারদের সামলে স্পিনারদের আক্রমণ।