Indian Army: পাকিস্তানের পরমাণু ঘাঁটিও নজরে ছিল? ভারতীয় সেনা জানাল… – Bengali News | Indian Army:Did India targeted nuclear facility of Pakistan, Indian Army answers
কী বললেন সেনা প্রধানরাImage Credit source: X
কলকাতা: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে কী কী পদক্ষেপ করা হচ্ছে। তার প্রতিদিন প্রায় আপডেট দেওয়া হচ্ছে সেনার তরফে। সাংবাদিক বৈঠক করে উত্তর দিচ্ছেন সেনা প্রধানরা। তবে দেশের নিরাপত্তার স্বার্থে ঠিক যতটুকু বলা যায়, ততটুকুই জানাচ্ছেন তাঁরা। সেই রকমই সোমবার সাংবাদিক বৈঠক করেন সেনা প্রধানরা। সেখান থেকে উত্তর দেন আদৌ পাকিস্তানের পরমাণু অস্ত্র ভাণ্ডার নজরে ছিল কি না।
আজ বৈঠক থেকে এক সাংবাদিক প্রশ্ন করেন, পাকিস্তানের পরমাণু অস্ত্রভাণ্ডার কি ‘অপারেশন সিঁদুরের’ নিশানায়? সোশ্যাল মিডিয়ায় সেই খবর নিয়ে আলোচনা চলছে। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই এয়ার মার্শাল একে ভারতী বলেন, “কিনারা পাহাড়ে পাকিস্তানের পরমাণু অস্ত্র ভান্ডার রয়েছে তা আমাদের জানানো জন্য ধন্যবাদ। আমাদের কাছে এমন কোনও তথ্যও নেই।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার পাকিস্তানের হামলার পাল্টা আঘাত হানে ভারতীয় সেনা। স্থল-বিমান-নৌ সেনা সকলেই পাকিস্তানের হামলাকে পরাস্ত করতে সক্রিয় ভূমিকা নেয়। সেই সময় জল্পনা ছড়ায় পাক পরমাণু ঘাঁটিও নজরে ছিল সেনার। বস্তুত, পাকিস্তানের সারগোধা বিমান ঘাঁটির কাছে মনে করা হয় কিনারা পাহাড়। সেখানেই নাকি পরমাণু অস্ত্র মজুত রেখেছে পাকিস্তান। ‘অপারেশন সিঁদুরের’ নজরে ছিল সেই ঘাঁটিও? সেই উত্তর দিলেন সেনা প্রধানরা।
