High Cholesterol: ২০ দিনে কমবে কোলেস্টেরল! জানুন এই ৪ উপায় – Bengali News | How to control high cholesterol in just 20 days, know the home remedies
কোলেস্টেরল বাড়লে শরীরে নানা ধরনের সমস্যা দেখা যায়। হার্টের সমস্যা থেকে শুরু করে স্ট্রোক এই সব কিছুর পিছনে বড় কারণ হতে পারে শরীরে উচ্চ কোলেস্টেরল মাত্রা। তাই সময় থাকতে কোলেস্টেরলকে বাগে আনাটা জরুরি। কিন্তু কী ভাবে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাত্র ২০ দিনের মধ্যেই কোলেস্টেরল কমানো সম্ভব। তবে তার জন্য প্রয়োজন কিছু নিয়ম মেনে চলা। কী কী করতে হবে?
খাওয়া-দাওয়া – খাওয়া-দাওয়া নিয়ে সচেতন হতেই হবে। তা না হলে কোলেস্টেরলকে কমানো অসম্ভব। রোজের ডায়েটে ফাইবার, স্বাস্থ্যকর ফ্যাট, অ্যান্টিঅক্সিডেন্ট, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে ভরপুর খাবারের পরিমাণ বাড়ান। ওটস, বিভিন্ন বাদাম থেকে শুরু করে ফল, শাকসবজি চিকেন, ডাল খাওয়াটা জরুরি। তবে স্যাচুরেটেড ফ্যাট ও ট্রান্স ফ্যাট যুক্ত খাবার দাবার খাওয়া সম্পূর্ণ এড়িয়ে যেতে হবে। তাই রান্নার তেল থেকে শুরু করে কেক, মটন সব কিছুর ক্ষেত্রে খুব সাবধানে বাছতে হবে মেনু।
ধূমপান-মদ্যপান ছাড়ুন – কোলেস্টেরল বেড়ে যাওয়ার পিছনে সিগারেট খাওয়ার বদভ্যাস দায়ী। ধূমপান ছেড়ে দিলে ধীরে ধীরে ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়ে। বিশেষজ্ঞ্রা জানাচ্ছেন, ধূমপান ছাড়ার ৩ মাসের মধ্যে দেহে রক্ত সঞ্চালন উন্নত হয়। ফুসফুসের কার্যকারিতা বাড়ে, হৃদরোগের ঝুঁকি কমে। অতিরিক্ত অ্যালকোহল খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। ফ্যাটি লিভার, ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ে। কোলেস্টেরলের মাত্রা কমাতে গেলে মদ্যপান ছাড়তে হবে।
ওজন কমানো – মেদ না ঝরালে কোলেস্টেরলকে বাগে আনা সম্ভব নয়। আজকাল স্থূলতার সমস্যা ঘরে ঘরে। আর এই স্থূলতাই হাজার এক ধরনের ক্রনিক অসুখ ডেকে আনে। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকা, অলস জীবনযাপন ছাড়তে হবে। তবেই কোলেস্টেরল সহ একাধিক রোগের ঝুঁকি কমাতে হবে।
শরীরচর্চা – সপ্তাহে কমপক্ষে ৫ দিন অন্তত ৩০ মিনিট করে ব্যয়াম করতেই হবে। যোগব্যায়াম করলে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এলডিএল কোলেস্টেরল কমার পাশাপাশি এইচডিএল কোলেস্টেরল বাড়ে। কোলেস্টেরল কমাতে আপনি যে কোনও ধরনের কায়িক পরিশ্রম করতে পারেন।