India-Pakistan: ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতে রাজি, জানালেন ট্রাম্প - Bengali News | India pakistan agreed to immediate ceasefire announces us president donald trump - 24 Ghanta Bangla News
Home

India-Pakistan: ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতে রাজি, জানালেন ট্রাম্প – Bengali News | India pakistan agreed to immediate ceasefire announces us president donald trump

Spread the love

ট্রাম্পের মধ্যস্থতায় সংঘর্ষবিরতিে রাজি ভারত-পাকিস্তান।Image Credit source: PTI

ভারত-পাকিস্তান অবিলম্বে সংঘর্ষবিরতিতে রাজি। ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকাই দুই দেশের মধ্যে মধ্যস্থতা করেছে বলে দাবি। যদিও ভারতের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ভারত-পাকিস্তানের সংঘাত থামাতে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিলেন।   উত্তেজনাপূর্ণ আবহে বিগত কয়েকদিন ধরেই মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও কথা বলেছেন ভারত ও পাকিস্তানের প্রতিনিধির সঙ্গে। আজও তিনি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে কথা বলেন। এরপরই ট্রাম্পের এই ঘোষণা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও এই ঘোষণা করেছেন।

রাতভর দীর্ঘ আলোচনার পর দুই দেশ অবিলম্বে সম্পূর্ণ সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে লেখেন, “রাতভর দীর্ঘ আলোচনা ও আমেরিকার মধ্যস্থতার পর ভারত ও পাকিস্তান অবিলম্বে ও সম্পূর্ণ সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে। দুই দেশকেই অভিনন্দন।”

পহেলগাঁও জঙ্গি হামলা, তার প্রত্যাঘাতে ‘অপারেশন সিঁদুর’ দিয়ে জবাব দিয়েছে ভারত। এরপর থেকেই দুই দেশের মধ্য়ে উত্তেজনা বেড়েছে। লাগাতার হামলা চালাচ্ছে পাকিস্তান। ড্রোন, মিসাইল ছুড়েছে জম্মু-কাশ্মীর, রাজস্থান, পঞ্জাবে। প্রতিটি হামলাই প্রতিহত করেছে ভারত। পাল্টা জবাবও দিয়েছে পাকিস্তানকে। দুই দেশের মধ্যে এই উত্তেজনা নিয়ে ব্যাপক উদ্বেগে ছিল বাকি দেশগুলিও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেও মধ্যস্থতার কথা বলেছিলেন। তার মধ্যস্থতাতেই দুই দেশ সংঘর্ষ থামাতে রাজি হল।

ট্রাম্পের এই পোস্টের পরই ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রিও সাংবাদিক বৈঠক করে জানান, আজ বিকেল ৫টা থেকে দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি শুরু হল। স্থল, আকাশ ও জলপথে কোনও আক্রমণ চালানো হবে না।

অন্যদিকে, পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারও পোস্ট করে লিখেছেন, “ভারত ও পাকিস্তান অবিলম্বে সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *