‘হতেই পারে বেলেঘাটার বল্টুর…’ ভারত-পাক সংঘর্ষ বিরতি, গুলিয়ে দিলেন দীপ্সিতা, কী বলছে CPIM? - 24 Ghanta Bangla News
Home

‘হতেই পারে বেলেঘাটার বল্টুর…’ ভারত-পাক সংঘর্ষ বিরতি, গুলিয়ে দিলেন দীপ্সিতা, কী বলছে CPIM?

Spread the love

ভারত-পাক সংঘর্ষ বিরতি। আপাতত কেউ গুলি গোলা আর ছুঁড়বে না অপরের দিকে। সংঘর্ষ বিরতির ঘোষণা হতেই সোস্য়াল মিডিয়ায় কী লিখলেন সিপিএম নেত্রী দীপ্সিতা ধর।

তবে লড়াই চলার সময়তেও সিপিএমের নেত্রীর আবেদন ছিল লড়াই থামানোর পক্ষে। এনিয়ে নানা আক্রমণের মুখেও পড়তে হয়েছিল তাঁকে।

তবে এবার সংঘর্ষ বিরতির পরে তিনি বলছেন, ‘হতেই পারে বেলেঘাটার বল্টুর চাইতে দেশের প্রতিরক্ষা মন্ত্রক কম বোঝেন, কম দেশপ্রেমিক!

যাই হোক! ভারত সরকারের সময়োচিত পদক্ষেপের জেরে এই বোঝাপড়া। যারা ভুগলেন, যাঁদের প্রাণ গেল, আমার প্রার্থনা তাঁদের জন্য। ভারতের ঐক্য, শান্তির জয় হোক।’ লিখেছেন দীপ্সিতা।

এরপর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের টুইটের একটি স্ক্রিনশট তুলে ধরেছেন তিনি।

এদিকে সিপিএমও এই সংঘর্ষ বিরতিকে স্বাগত জানিয়েছে। সিপিএমের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে. উভয় দেশের মানুষই শান্তি চান তাঁদের উন্নয়নের জন্য।পাকিস্তানকে নিশ্চিত করতে হবে যে তাদের সীমান্তের মধ্য়ে জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে পদক্ষেপ নিতে হবে। আর যাতে সংঘাত না হয় সেটা নিশ্চিত করতে হবে।

এদিকে দীপ্সিতার পোস্টের জবাবে নেটিজেনরা নানা কথা লিখছেন। একজন লিখেছেন আপনার পোস্ট দেখেই লড়াই থামল। একেবারে মাস্টারস্ট্রোক। আবার ধন্যবাদ। একজন লিখেছেন, সব বুঝলাম কবে থেকে কৌটো আর ক্রাউড ফান্ডিং শুরু হবে যুদ্ধের নামে?

অপর একজন লিখেছেন আপনি যে বিদেশমন্ত্রক আর প্রতিরক্ষামন্ত্রক গুলিয়ে ফেলেছেন এটা বুঝলাম।

অপর একজন লিখেছেন, আমাদের দেশবাসীর খুনিরা খোলা আকাশে ঘুরে বেড়াবে আর ট্রাম্প তার ব্যবসায়িক স্বার্থ সুরক্ষিত করবে এটাই কি ন্য়ায় দেশের প্রতি?

এই কমেন্টের জবাবে দিপ্সীতা লিখেছেন, মোদীকে বলুন আমায় কেন বলছেন?

নানাজনে নানা মন্তব্য করছেন দীপ্সিতার পোস্টের পরে। তবে গত কয়েকদিন ধরেই দীপ্সিতার পোস্টকে ঘিরে বাংলার ময়দানে চর্চা তুঙ্গে। অনেকেই বলছেন জনতার মনে কিছুটা ভেসে থাকার জন্য আপাতত সোস্য়াল মিডিয়াকেই হাতিয়ার করেছেন সিপিএমের একাধিক নেতা নেত্রী। এমন কিছু পোস্ট করা হচছে যাতে নতুন বিতর্ক তৈরি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *