India-Pakistan Tension: 'ভারত-পাকিস্তান যুদ্ধের মাঝে জড়াব না', হাত তুলে নিল আমেরিকা - Bengali News | India Pakistan Tension: US Vice President JD Vance Says US will not get Involve between India Pakistan - 24 Ghanta Bangla News
Home

India-Pakistan Tension: ‘ভারত-পাকিস্তান যুদ্ধের মাঝে জড়াব না’, হাত তুলে নিল আমেরিকা – Bengali News | India Pakistan Tension: US Vice President JD Vance Says US will not get Involve between India Pakistan

Spread the love

মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স।Image Credit source: PTI

ওয়াশিংটন: ভারত-পাকিস্তানের সংঘর্ষে নাক গলাবে না আমেরিকা। সাফ জানালেন মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স। আমেরিকার এই কথায় ভারত চিন্তায় না পড়লেও, পাকিস্তান দিশেহারা। আমেরিকার সমর্থন যে পাবে না, তা-ই কার্যত জানিয়ে দিয়েছে।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জেডি ভান্স বলেন, “আমরা সর্বাধিক দুই পক্ষকে সংঘর্ষ থামাতে বলতে পারি, কিন্তু যুদ্ধের মাঝে আমরা জড়াব না। আমাদের বিষয় নয় এটা, আমেরিকার নিয়ন্ত্রণ করার বিষয়ও নয়।”

তিনি আরও বলেন, “আপনারা জানেনই, আমেরিকা ভারতীয়দের বলতে পারে না যে অস্ত্র নামিয়ে রাখুন। পাকিস্তানিদেরও বলতে পারি না। আমরা কূটনৈতিক স্তর থেকেই বিরোধ মেটানোর চেষ্টা করব। আমরা আশা করছি যে এই সংঘর্ষ আরও বড় আঞ্চলিক যুদ্ধ বা ভগবান না করুক, পরমাণু যুদ্ধে পরিণত হয়। আপাতত মনে হচ্ছে এমন কিছু হবে না।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ভারতে মিসাইল ও ড্রোন দিয়ে হামলা করে পাকিস্তান। জম্মু-কাশ্মীর, রাজস্থান ও পঞ্জাবের সীমান্তবর্তী এলাকাগুলিতে ঝাঁকে ঝাঁকে ড্রোন উড়ে আসতে থাকে। কিন্তু ভারতের এস-৪০০ সুদর্শন চক্রের সামনে টিকতে পারেনি পাকিস্তানের কোনও অস্ত্রই। পাল্টা প্রত্য়াঘাত হানে ভারতও। আকাশ, স্থল, জল-তিনদিক থেকেই আক্রমণে নেমেছে ভারতের বাহিনী। পাকিস্তান কতক্ষণ এর সামনে টিকতে পারে, তা-ই দেখার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *