Drone Attack: রাওয়ালপিণ্ডিতে নাকি বাজ পড়েছে! মিথ্যাকথার ফুলঝুরি পাক পুলিশের মুখে, স্বীকার করার ক্ষমতাই নেই! – Bengali News | India’s drone attack in Rawalpindi stadium, pakistani police says it is thunderstorm
রাওয়ালপিণ্ডি: ভারতের সামরিক অভিযানে ভয় পেয়ে পাকিস্তান যেভাবে আক্রমণ করতে শুরু করেছে, তার জবাব দিতে পিছপা হচ্ছে না ভারত। পাকিস্তানের একের পর এক শহরে ড্রোন হামলা চালাচ্ছে ভারত। সূত্রের খবর, সেই ড্রোন হামলাতেই গুঁড়িয়ে গিয়েছে রাওয়ালপিন্ডির স্টেডিয়াম। অথচ সাধারণ মানুষকে সে ব্যাপারে কিছু বলাই হচ্ছে না! ভারতের ড্রোন এসে আঘাত করেছে, এটা স্বীকার করার ক্ষমতাই নেই পাক প্রশাসনের।
পাকিস্তান সুপার লিগের ম্যাচ হওয়ার কথা ছিল এই স্টেডিয়ামে। তার আগেই ভারতের হামলায় সেই ম্যাচ বন্ধ হওয়ার মুখে। পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, কীভাবে স্টেডিয়ামের অংশ ভেঙে পড়েছে। সিল করে দেওয়া হয়েছে পুরো এলাকা। কিন্তু প্রশাসন কী বলছে?
একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, একজন উদ্বিগ্ন সাধারণ নাগরিক রাস্তা দিয়ে যেতে যেতে স্টেডিয়াম ভেঙে পড়ার ছবি দেখছেন। তিনি বলছেন, “পুলিশকে যখন আমরা জিজ্ঞেস করছি, কী হয়েছে, তখন পুলিশ বলছে, বাজ পড়েছে।” নিরাপত্তা দেওয়া তো দূরের কথা, প্রশাসন স্বীকারই করছে না যে রাওয়ালপিণ্ডিতে ভারত ড্রোনের আঘাত করেছে। পুলিশকে ‘দায়িত্বহীন’, ‘মিথ্যাবাদী’ বলেও উল্লেখ করছেন ওই ব্যক্তি। ওই ব্যক্তির প্রশ্ন, পুলিশ এভাবে মিথ্যা কথা বললে সাধারণ মানুষের কী হবে?
https://x.com/vijaygajera/status/1920418353455276063