Bengal STF: জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ, বীরভূম থেকে ২ জনকে ধরল STF - Bengali News | Bengal STF arrests two people from Birbhum for allegedly involved in terrorist activities - 24 Ghanta Bangla News
Home

Bengal STF: জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ, বীরভূম থেকে ২ জনকে ধরল STF – Bengali News | Bengal STF arrests two people from Birbhum for allegedly involved in terrorist activities

Spread the love

বীরভূম থেকে ২ জনকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফImage Credit source: TV9 Bangla

বীরভূম: পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহেই জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে বীরভূম থেকে ২ জনকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। ধৃতদের নাম আজমল হোসেন এবং সাহেব আলি খান। বছর আঠাশের আজমলের বাড়ি নলহাটির চণ্ডীপুর গ্রামে। আর বছর আঠাশের সাহেবের বাড়ি পাইকর থানার রুদ্রনগর গ্রামে।

সাহেব আলি খান পেশায় দর্জি। আর আজমল হোসেন পেশায় হাতুড়ে ডাক্তার। গতকাল গভীর রাতে কলকাতা থেকে এসটিএফের একটি দল বীরভূম পুলিশকে সঙ্গে নিয়ে তাঁদের গ্রেফতার করে। তবে কী কারণে তাঁদের গ্রেফতার করা হয়েছে সেই বিষয়টি এখনও স্পষ্ট করে কিছু বলতে চাননি এসটিএফ ও জেলা পুলিশের আধিকারিকেরা।

ধৃত আজমলের বাড়ি থেকে বাংলাদেশের বেশ কয়েকটি ধর্মীয় বই, একটি ল্যাপটপ, একটি মোবাইল সহ বিভিন্ন জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে এসটিএফ। ধৃত ২ জনকে এদিন রামপুরহাট আদালতে তোলা হয়।

এই খবরটিও পড়ুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *