শূন্যপদ ৫০০, কর্মী নিয়োগ ইউনিয়ন ব্যাঙ্ক ইন্ডিয়ায়, আবেদনের শর্তাবলি কী?
কেন্দ্রীয় সরকার অধীনস্থ ইউনিয়ন ব্যাঙ্ক ইন্ডিয়া (ইউবিআই)-য় একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই সংক্রান্ত নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ব্যাঙ্কের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গ-সহ দেশের অন্য রাজ্যে নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে। এর জন্য সমগ্র আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
ব্যাঙ্কে নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ক্রেডিট) এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইটি) পদে। মোট শূন্যপদের সংখ্যা ৫০০। নিযুক্তদের প্রথম দু’বছর ‘প্রবেশন’-এ রাখা হবে।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২২ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৪৮,৪৮০-৮৫,৯২০ টাকা।