পাকিস্তানকে ছেড়ে কথা বলবে না ভারত, লাহোর-ইসলামাবাদে পরপর অ্যাটাক - Bengali News | India Strikes Back After Pakistan Attack, Missile Attack in Lahore, Islamabad, Sialkot - 24 Ghanta Bangla News
Home

পাকিস্তানকে ছেড়ে কথা বলবে না ভারত, লাহোর-ইসলামাবাদে পরপর অ্যাটাক – Bengali News | India Strikes Back After Pakistan Attack, Missile Attack in Lahore, Islamabad, Sialkot

Spread the love

মিসাইল দিয়ে জবাব দিচ্ছে ভারত।Image Credit source: X

নয়া দিল্লি: ভারতে লাগাতার হামলার চেষ্টা পাকিস্তানের। আকাশ ও স্থলপথে একযোগে হামলা চালাচ্ছে। এবার পাল্টা জবাব দিচ্ছে ভারতও। লাহোর, ইসলামাবাদ, সিয়ালকোটে পাল্টা মিসাইল হামলা চালাচ্ছে ভারত। বাহাওয়ালপুরের সেনা ক্য়াম্পেও হামলা চালানো হয়েছে।

জম্মু-কাশ্মীর, পঞ্জাব, রাজস্থানে একযোগে হামলা চালানোর চেষ্টা করছে পাকিস্তান। ড্রোন দিয়ে আকাশপথে হামলার চেষ্টা করছে লাগাতার। তবে ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়েও সুবিধা করতে পারেনি পাকিস্তান। তাদের ড্রোনগুলিকে ধ্বংস করছে ভারতীয় সেনা। পাশাপাশি প্রত্য়াঘাতও চালাচ্ছে পাকিস্তানে।

জানা গিয়েছে, লাহোর, ইসলামাবাদ, সিয়ালকোটে পাল্টা মিসাইল হামলা চালিয়েছে ভারত। সেখানে লাগাতার বিস্ফোরণ হচ্ছে। প্রসঙ্গত, আজ সকালেই লাহোরের ওল্ড বিমানবন্দর থেকে শুরু করে করাচি,  রাওয়ালপিন্ডি, শেখপুরা, নারওয়াল, উমরকোট, ঘটকি, সিয়ালকোট, গুজরানওয়ালা, বালুচিস্তানে পরপর বিস্ফোরণ হয়েছে। এগুলি পাকিস্তানের হামলার পাল্টা জবাবেই ভারত ড্রোনের মাধ্য়মে দিয়েছিল।  ধ্বংস করে দেওয়া হয়েছে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *