CBSE: আজ থেকেই শুরু পরীক্ষা, স্কুলের বাথরুমে CBSE ছাত্রীর গলার নলির কাটা শরীর উদ্ধার - Bengali News | Cbse CBSE student's throat cut body found in school bathroom in Salt Lake APG School - 24 Ghanta Bangla News
Home

CBSE: আজ থেকেই শুরু পরীক্ষা, স্কুলের বাথরুমে CBSE ছাত্রীর গলার নলির কাটা শরীর উদ্ধার – Bengali News | Cbse CBSE student’s throat cut body found in school bathroom in Salt Lake APG School

সিবিএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টাImage Credit source: TV9 Bangla

কলকাতা: সল্টলেকের এপিজে স্কুলের শৌচাগার থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীকে রক্তাক্ত আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার। তাকে চিকিৎসার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  সিবিএসসি বোর্ডের আদিত্য অ্যাকাডেমির দ্বাদশ শ্রেণির পরীক্ষার সিট পড়েছিল সল্টলেকের এপিজে স্কুলে। ইংরেজি পরীক্ষা দিতে সাড়ে দশটার সময় স্কুলে যায়। দুপুর দেড়টায় ১.৩০টায় পরীক্ষা শেষ হওয়ার কথা।  পরীক্ষা শেষ হওয়ার কুড়ি মিনিট আগে শৌচালয়ে যাওয়ার উদ্দেশ্যে ক্লাস থেকে বেরোয়।

তারপর থেকে আর ক্লাসে ফিরছিল না ওই ছাত্রী। সন্দেহ হওয়ায় শিক্ষিকারা বাথরুমের দিকে খোঁজ করেন।  শিক্ষিকাদের বয়ান অনুযায়ী, বাথরুমের ভিতরে গলা নলি এবং হাতের শিরা কাটা অবস্থায় পড়ে ছিল ওই ছাত্রী। মেঝে রক্তে ভেসে যাচ্ছিল।

ছাত্রীকে দ্রুত উদ্ধার করা হয়। খবর দেওয়া হয় বিধাননগর পূর্ব থানায়। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে কীভাবে এই ঘটনা তা নিয়ে সন্ধিহান শিক্ষিকা থেকে শুরু করে পুলিশ কর্তারাও। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আত্মহননের চেষ্টা করেছে ওই ছাত্রী। কিন্তু কেন, তা স্পষ্ট নয়।  স্কুলের তরফ থেকে ছাত্রীর পরিবারকে গোটা বিষয়টি জানানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *