টেনশন বাড়ছে ভারত-পাক সীমান্তে, যুদ্ধের আবহে বড় সিদ্ধান্ত নিলেন অরিজিৎ সিং – Bengali News | Arijit singh postpone his abu dhabi concert
মঙ্গলবার রাতের সামরিক অভিযানের পর দফায় দফায় বৈঠক বসছে ইসলামাবাদে। ভেঙে গিয়েছে পাকিস্তানের কোমর। ইতিমধ্যেই নাকে কান্না শুরু করে দিয়েছে পাকিস্তান। কিন্তু, ভারত স্পষ্ট জানিয়েছিল, পাকিস্তানের কোনও সেনা ছাউনি বা সেনাঘাঁটি লক্ষ্য করে আঘাত করেনি ভারতীয় সেনা। গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে ভারত এমনভাবে আঘাত করেছে যাতে শুধুমাত্র জঙ্গিঘাঁটিগুলিকেই নিশানা করে মেরেছে সেনা। কিন্তু পাকিস্তান নিরীহ মানুষের প্রাণ নিচ্ছে। তাই ভারতের প্রত্যাঘাত এবার আরও ভয়ঙ্কর। সরকারি বিবৃতি দিয়ে জানানো হল, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমের উপর আঘাত করা হয়েছে। ধ্বংস করে দেওয়া হয়েছে সেই সিস্টেম।
ভারত-পাকিস্তান সীমান্তে এই মুহর্তের যুদ্ধের আবহ। টেনশন। এই আবহকে মাথায় রেখেই এবার বড় সিদ্ধান্ত নিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। অরিজিৎ সিংয়ের টিমের তরফ থেকে সোশাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে, ৯ মে অর্থাৎ শুক্রবার আব ধাবিতে অরিজিতের কনসার্ট আপাতত স্থগিত। যুদ্ধের আবহকে মাথায় রেখেই এমন সিদ্ধান্ত। খুব শীঘ্রই ফের কনসার্টের আয়োজন করা হবে।
২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গি হামলার পর ২৭ এপ্রিল চেন্নাইয়ে শো হওয়ার কথা ছিল অরিজিৎ সিংয়ের। সেই শোও বাতিল করে ছিলেন গায়ক। আর এবার আবু ধাবির শো স্থগিত করলেন অরিজিৎ।
