PBKS vs LSG IPL Match Result: একঝাঁক ক্যাচ মিস, ব্যাট হাতে ফের ব্যর্থ পন্থ; দুইয়ে পঞ্জাব কিংস - Bengali News | Punjab Kings vs Lucknow Super Giants IPL 2025 Result 2025 Know Who Won PBKS vs LSG IPL Match on 4th May Highlights In Bengali - 24 Ghanta Bangla News
Home

PBKS vs LSG IPL Match Result: একঝাঁক ক্যাচ মিস, ব্যাট হাতে ফের ব্যর্থ পন্থ; দুইয়ে পঞ্জাব কিংস – Bengali News | Punjab Kings vs Lucknow Super Giants IPL 2025 Result 2025 Know Who Won PBKS vs LSG IPL Match on 4th May Highlights In Bengali

Spread the love

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এই মরসুম চূড়ান্ত রুদ্ধশ্বাস পরিস্থিতিতে। ১০ দলের টুর্নামেন্ট। ৫৪টা ম্যাচ হয়ে গেল। এখনও অবধি প্লে-অফে নিশ্চিত নয় কোনও দলই। দুটি দল চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস ছিটকে গিয়েছে, এটুকু শুধু নিশ্চিত। অন্যান্য বার ১৬ পয়েন্টে পৌঁছে যাওয়া মানে সরকারি ভাবেই প্লে-অফ নিশ্চিত হয়ে যেত। এ বার পরিস্থিতি পুরোপুরি আলাদা। ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলে শীর্ষে থাকলেও, প্লে-অফ সরকারি ভাবে নিশ্চিত নয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ধরমশালায় লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে টেবলে দুইয়ে উঠে এল পঞ্জাব কিংস।

দুরন্ত ছন্দে রয়েছে পঞ্জাব কিংস। ইডেনে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি হলেও চেন্নাইয়ের মাঠে দুরন্ত ছয় ছিনিয়ে নিয়েছিল তারা। দ্বিতীয় হোমগ্রাউন্ড ধরমশালায়ও দুর্দান্ত পারফরম্যান্স। এর জন্য কৃতিত্ব প্রাপ্য লখনউ সুপার জায়ান্টসের ফিল্ডিংয়েরও। শুরুতে প্রিয়াংশ আর্যকে ফিরিয়ে একটা ধাক্কা দিয়েছিল লখনউ। জস ইংলিশ ক্যামিও ইনিংস খেলে ফেরেন। কিন্তু আর এক ওপেনার ক্যাচ ফসকেই ম্যাচটাও যেন তখনই হাতছাড়া হয় লখনউয়ের। সেই প্রভসিমরন ৯১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার ২৫ বলে ৪৫ এবং শশাঙ্ক সিংয়ের ১৫ বলে ৩৩ রানের ঝড়। ২০ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে ২৩৬ রান তোলে পঞ্জাব কিংস।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *