Bardhaman: সন্ধেবেলায় নামানো হল দোকানের শাটার, আর তারপরই... - Bengali News | Purba Bardhaman: Some mischief robbery in shop of Purba Bardhaman - 24 Ghanta Bangla News
Home

Bardhaman: সন্ধেবেলায় নামানো হল দোকানের শাটার, আর তারপরই… – Bengali News | Purba Bardhaman: Some mischief robbery in shop of Purba Bardhaman

Spread the love

শাটার নামিয়ে লুঠপাট
Image Credit source: Tv9 Bangla

বর্ধামান: সবে তখন সন্ধে হয়েছে। দোকান খুলেছেন বিক্রেতারা। ভর সন্ধেয় জাতীয় সড়কের পাশের দোকানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে অবাধে লুটপাট চালাল দুষ্কৃতীরা। ঘটনার পর ভয়ে ও আতঙ্কে কাঁপছেন এলাকার বাসিন্দারা।

সূর্য নগরের বাসিন্দা শুভেন্দু দাঁ। বাড়ির নিচের তলায় দোকান আছে। বাড়ির উপরতলায় বসবাস করেন তাঁরা। দুষ্কৃতীরা এসে শুভেন্দুবাবুর গলায় চাকু ধরে। তারপর একই সঙ্গে দোকান ও বাড়িতে অবাধে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। শুভেন্দুবাবুর বাড়িতে বৃদ্ধাকে আটকে রাখা হয়। এবং বৃদ্ধার ছেলের গলায় চাকু ধরা হয়। এরপরই দোকান থেকে নগদ প্রায় দেড় লক্ষ টাকা ও বাড়ি থেকে প্রায় ৬ ভরি সোনা ও নগদ প্রায় ৪০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা।

শুভেন্দুবাবু বলেন, “শুক্রবার সন্ধ্যা নাগাদ ১৯ নম্বর জাতীয় সড়ক লাগোয়া আমাদের অটো পার্টসের দোকানে দু’জন যুবক ক্রেতা হিসাবে ঢোকে। এরপর পার্টস দেখার নাম করে হঠাৎই দোকানের শাটার বন্ধ করে দেয়। শাটার তুলে আরও একজন দোকানে ঢুকে পড়ে। প্রথমে আমার গলায় চাকু ধরে। তারপর আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে দোকান থেকে নগদ প্রায় দেড় লক্ষ টাকা নেওয়া হয়।”

এই ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। অতিরিক্ত জেলা পুলিশ সুপার (হেডকোয়ার্টার) অর্ক বন্দ্যোপাধ্যায় বলেন, “একটা ঘটনা ঘটেছে। পারিপার্শ্বিক বিভিন্ন সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *