আর থাকতে চান না কাঁটাতারের ও পারে, মন্ত্রীর কাছে পুনর্বাসনের দাবি সীমান্তের ২৪টি পরিবারের
হবিবপুর বিধানসভা কেন্দ্রের বামনগোলা ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের তালতলা এলাকাটি ভারতীয় ভূখণ্ড হলেও সেটি রয়েছে কাঁটাতারের ও পারে। কিন্তু নিজের দেশে স্বাধীন ভাবে চলাফেরা করা পরিবারগুলি ২১ বছরে ভুলেই গিয়েছে বলে অভিযোগ। সেখানকার বাসিন্দাদের বক্তব্য, বিএসএফের ঘেরাটোপে থাকতে হয়। সকাল ছ’টায় গেট খোলে। সন্ধ্যা ছ’টার মধ্যে সকলকে ফিরে আসতে হয়। রাতে কেউ অসুস্থ মাথায় বাজ পড়ে। তালতলা গ্রামের বাসিন্দা অজিত হালদার, দীপা শিকদার বলেন, ‘বিএসএফের ঘেরাটোপের মধ্যেই আমাদের থাকতে হচ্ছে। মাঝেমধ্যেই বাংলাদেশি দুষ্কৃতীরা নদী পেরিয়ে গবাদি পশু চুরি করে নিয়ে যাচ্ছে। ফসল কেটে লুঠ করছে। সন্ধ্যা ছ’টার পর গেট বন্ধ হয়ে যায়। রাতে কেউ অসুস্থ হলে চরম দুর্ভোগে পড়তে হয়। তাই মন্ত্রীকে আমরা পুনর্বাসনের জন্য দাবি জানিয়েছি। আমরা এখন আর কাঁটাতারের বেড়ার মধ্যে থাকতে চাই না।’