যে জেলার ছেলে মাধ্যমিকে প্রথম, পাশের হারে সেটাই ২২-এ, মেদিনীপুর-কলকাতার কী হাল?, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

যে জেলার ছেলে মাধ্যমিকে প্রথম, পাশের হারে সেটাই ২২-এ, মেদিনীপুর-কলকাতার কী হাল?, বাংলার মুখ

Spread the love

যে জেলার ছাত্র মাধ্যমিকে প্রথম হয়েছে, সার্বিকভাবে পাশের হার নিরিখে সেটিই বহু পিছিয়ে রয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের তথ্য অনুযায়ী, এবার মাধ্যমিকে প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন স্কুলের অদৃত সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯৬। অথচ জেলাভিত্তিক পাশের হারের নিরিখে ২২ নম্বরে আছে অদৃতের জেলা উত্তর দিনাজপুর। সেই জেলার থেকে একমাত্র পিছিয়ে আছে শুধুমাত্র জলপাইগুড়ি। অন্যদিকে গতবার জেলার নিরিখে প্রথম হওয়া কালিম্পংকে ছাপিয়ে পয়লা স্থান দখল করে নিয়েছে পূর্ব মেদিনীপুর। জেলাভিত্তিক পাশের হারের নিরিখে পূর্ব মেদিনীপুর প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থানে আছে কালিম্পং। কলকাতা আছে তৃতীয় স্থানে। সবমিলিয়ে মোট পাঁচটি জেলায় পাশের হার ৯০ শতাংশের গণ্ডি ছুঁয়ে ফেলেছে। আর দুটি জেলার পাশের হার একেবারে ৯০ ছুঁইছুঁই।

২০২৫ সালের মাধ্যমিকে জেলাভিত্তিক পাশের হার

১) পূর্ব মেদিনীপুর: ৯৬.৪৬ শতাংশ।

২) কালিম্পং: ৯৬.০৯ শতাংশ।

৩) কলকাতা: ৯২.৩ শতাংশ।

৪) পশ্চিম মেদিনীপুর: ৯১.৪১ শতাংশ।

৫) উত্তর ২৪ পরগনা: ৯০.০৮ শতাংশ।

৬) দক্ষিণ ২৪ পরগনা: ৮৯.৯৫ শতাংশ।

৭) হুগলি: ৮৯.৮৯ শতাংশ।

৮) হাওড়া: ৮৮.৭৫ শতাংশ।

৯) নদিয়া: ৮৮.৭৪ শতাংশ।

১০) পূর্ব বর্ধমান: ৮৫.০৫ শতাংশ।

১১) ঝাড়গ্রাম: ৮৪.৯৩ শতাংশ।

১২) কোচবিহার: ৮১.৬৩ শতাংশ।

১৩) মুর্শিদাবাদ: ৭৯.০২ শতাংশ।

১৪) মালদা: ৭৮.১৫ শতাংশ।

১৫) দার্জিলিং: ৭৮.০৫ শতাংশ।

১৬) দক্ষিণ দিনাজপুর: ৭৭.৯৬ শতাংশ।

১৭) পুরুলিয়া: ৭৭.৮৫ শতাংশ।

১৮) বাঁকুড়া: ৭৭.৭ শতাংশ।

১৯) বীরভূম: ৭৫.৪১ শতাংশ।

২০) পশ্চিম বর্ধমান: ৭৩.৮৭ শতাংশ।

২১) আলিপুরদুয়ার: ৭২.৭১ শতাংশ।

২২) উত্তর দিনাজপুর: ৭১.০৩ শতাংশ।

২৩) জলপাইগুড়ি: ৬৯.৪৭ শতাংশ।

(বিস্তারিত পরে আসছে)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *