দুই মূর্তির প্রাণপ্রতিষ্ঠার পর জগন্নাথ মন্দিরের উদ্বোধন, দ্বার উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী
আজ অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে দ্বারোদ্ঘাটন হয়ে গেল দিঘার জগন্নাথ মন্দির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু কথা বলে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন। সঙ্গে আছেন সাংসদ দেব থেকে শুরু করে রাজ্যের মন্ত্রীরা। আজ বুধবার সকাল থেকেও শুরু হয়েছে যজ্ঞ। তৈরি হয়েছে যজ্ঞকুণ্ড এবং কুম্ভকুণ্ড। সেখানে বন্ধ দরজার ভিতরে জগন্নাথের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হয়। পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম প্রধান সেবায়েত রাজেশ দ্বৈতাপতির নেতৃত্বে পুরোহিতেরা এই কাজ করেন। সঙ্গে রয়েছেন ইসকনের কর্মকর্তা তথা দিঘার জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য় রাধারমণ দাস। মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে যান রাজেশ দ্বৈতাপতি।