'যোগাসন নিয়ে সাধারণ মানুষের ধারণা বদলাচ্ছে', যোগ দিবসে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর - Bengali News | PM Narendra Modi Says Yoga Changes Global View, Takes Part in International Yoga Day in Jammu Kashmir's Srinagar - 24 Ghanta Bangla News
Home

‘যোগাসন নিয়ে সাধারণ মানুষের ধারণা বদলাচ্ছে’, যোগ দিবসে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর – Bengali News | PM Narendra Modi Says Yoga Changes Global View, Takes Part in International Yoga Day in Jammu Kashmir’s Srinagar

Spread the love

আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: Twitter

শ্রীনগর: আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে সামিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দশম আন্তর্জাতিক যোগ দিবসে অংশ নিতে প্রধানমন্ত্রী মোদী জম্মু-কাশ্মীরে গিয়েছেন। শ্রীনগরের ডাল লেকের পাশে শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ দিন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন-

  1. যোগাসন নিয়ে সাধারণ মানুষের ধারণা বদলাচ্ছে। ভারতে ঋষিকেশ, কাশী, তেলঙ্গানায় যোগ ট্যুরিজম হচ্ছে। গোটা বিশ্ব থেকে পর্যটকরা আসছেন কারণ ভারতেই সবথেকে ভাল যোগাসন শেখা যায়।
  2. যোগ সেন্টারের পাশাপাশি যোগ রিট্রিট, রিসর্ট তৈরি হচ্ছে। পার্সোনাল ট্রেনার রাখছেন যোগাসন শিখতে। যোগাসন আমাদের শরীর ও মন থেকে শক্তিশালী করে।
  3. যোগাসনের মাধ্যমে আমরা বিশ্বে ইতিবাচক প্রভাব ফেলতে পারি। যোগ একটি বিজ্ঞান। আজ সেনাবাহিনী থেকে শুরু করে ক্রীড়ায় যোগাসন সামিল করা হয়েছে। মহাকাশচারীদেরও যোগাসনের প্রশিক্ষণ দেওয়া হয়। এতে উৎপাদনশীলতা বাড়ে।
  4. যোগ সমাজে পরিবর্তনের নতুন রাস্তা তৈরি করছে।
  5. জম্মু-কাশ্মীরে পর্যটনে আমূল পরিবর্তন এসেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *