Patanjali: করোনা প্রতিরোধে ন্যানোটেকনোলজির ভূমিকা, যা জানা গেল পতঞ্জলির গবেষণায় – Bengali News | Nanotechnology for the management of COVID 19, Patanjali research
Patanjali: করোনা মহামারীর জেরে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছিল। করোনা প্রতিরোধে নানা ভ্যাকসিন তৈরি হয়েছে। তারপরই করোনা ভাইরাসের মোকাবিলা সম্ভব হয়েছে। করোনা ভাইরাস শনাক্তের ক্ষেত্রে ন্যানোটেকনোলজির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই নিয়ে গবেষণা করেছে পতঞ্জলি গবেষণা কেন্দ্র।

ফাইল ফোটো
নয়াদিল্লি: লক্ষ লক্ষ মানুষের মৃত্যু। আতঙ্ক। বাড়ির বাইরে বেরোতে ভয়। বিশ্বজুড়ে কার্যত তাণ্ডব চালিয়েছিল করোনা ভাইরাস। এখনও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। তবে করোনা ভাইরাসকে শনাক্ত করা ও চিকিৎসায় নানা প্রযুক্তি ও ভ্যাকসিন এসেছে। এই পরিস্থিতিতে ন্যানোটেকনোলজি নির্ভর ডায়গনস্টিক প্রযুক্তি করোনা ভাইরাস শনাক্তের ক্ষেত্রে খুবই উপকারী হতে পারে। পতঞ্জলি গবেষণা কেন্দ্রের গবেষণায় বিষয়টি সামনে এসেছে। গবেষণায় দেখা গিয়েছে, ন্যানোটেকনোলজি নির্ভর ভাইরাস-সদৃশ কণা ভ্যাকসিনগুলি কোভিড-১৯’র বিরুদ্ধে কার্যকর হতে পারে। ন্যানো পার্টিকেল নির্দিষ্ট কোষ বা টিস্যুকে টার্গেট করতে পারে। করোনা মহামারীর প্রভাব সারা বিশ্বে পড়েছিল। তখন তা প্রতিরোধের জন্য টিকা প্রয়োজন হয়েছিল। গবেষণায় দেখা গিয়েছে যে, কোভিড ভ্যাকসিন তৈরি এবং করোনা শনাক্তকরণে ন্যানো প্রযুক্তি অত্যন্ত কার্যকর।

